সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে স্পিনারদের ভিড়। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) নিজের জায়গা অনেক আগেই সুরক্ষিত করে রেখেছেন। সঙ্গে রয়েছেন তিন স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), যজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। তাঁদের ভিড়ে কি আদৌ আসন্ন বিশ্বকাপের ( ICC ODI World Cup 2023) দলে জায়গা করে নিতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অফ স্পিনার। স্পষ্ট জানিয়ে দিলেন যে, তিনি এই ইস্যু নিয়ে ভাবতেই চাইছেন না! ‘
প্রশ্ন শুনে একরাশ ক্ষোভের সঙ্গে অশ্বিন বলেন, “আমি এভাবে কোনও জিনিস নিয়ে ভাবি না, কারণ দলগঠন তৈরি করাটা আমার কাজ নয়। আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি যেটা আমার হাতে নেই সেসব নিয়ে আমি ভাবব না। আমি জীবন ও ক্রিকেট নিয়ে বর্তমানে ভাল জায়গায় আছি এবং আমি নেগেটিভিটিকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করছি।”
[আরও পড়ুন: কীভাবে অনলাইনে কাটবেন কাপ যুদ্ধের টিকিট? বিস্তারিত জেনে নিন]
২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার অশ্বিনকে ৫০ ওভারের ক্রিকেটে দেখা গিয়েছিল। সেবার প্রোটিয়াস সফরে কোনও ফরম্যাটেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অশ্বিন। তবে বিশ্বকাপে তিনি শেষ পর্যন্ত সুযোগ না পেলেও, রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাতে ট্রফি দেখতে চান অশ্বিন।
[আরও পড়ুন: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন বিরাট? চলে এল বড় আপডেট]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত