সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতীয় দলের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সেই ম্যাচের মোক্ষম মুহূর্তে শর্ট বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এবার আর ফিরে তাকালেন না। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধ শতরানের পর এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে করলেন শতরান। এবং ম্যাচের শেষে জানিয়ে দিলেন তিনি পেন কিলার নিয়ে ব্যাট করতে নেমেছিলেন।
শ্রেয়স বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শর্ট বলে উইকেট ছুড়ে দিয়ে এসেছিলাম। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অপরাজিত থেকে শতরান করতে চেয়েছিলাম। ক্র্যাম্পের জন্য ওষুধ খেয়েছিলাম। অবশেষে শতরান করার জন্য আমি খুবই খুশি।”
[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট! কিন্তু কীভাবে?]
শ্রেয়স ফের যোগ করেন, “বিগত কয়েক ম্যাচে রান করতে পেরেছি। সেটাই কাজে লাগল এবার। উইকেটে দ্বিমুখী গতি ছিল। যার ফলে খেলতে হয়েছে সুকৌশলে। শুরুতেই আমি রান করতে চেয়েছিলাম।’
অনেক চোট-আঘাত পেরিয়ে আসা শ্রেয়স অবশেষে একদিনের ক্রিকেটে তাঁর চতুর্থ শতরান সেরে নিলেন। তবে বিশ্বকাপের মঞ্চে এটা ছিল তাঁর প্রথম শতরান। ডাচদের বিরুদ্ধে ৮৪ বলে শতরান পূর্ণ করার পর, তিনি থামলেন ৯৪ বলে ১২৮ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কায়।
[আরও পড়ুন: বিশ্বকাপে গ্লাভস হাতে লোকেশ রাহুলই সেরা, জানিয়ে দিলেন তারকা উইকেটকিপার]
সর্বশেষ খবর
-
সময়সীমা বাড়ল জনকল্যাণ শিবিরের, ফলতায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
হ্যাকারের দখলে হোয়াটসঅ্যাপ? আতঙ্ক নয়, মাথা ঠান্ডা রেখে এভাবে ফিরে পান অ্যাকাউন্ট
-
মাথার দাম ছিল ১০ লাখ, লালবাজারে আগ্নেয়াস্ত্র-সহ আত্মসমর্পণ ঝাড়গ্রামের মাও নেত্রী পুষ্পার
-
দুর্নীতির দায়ে গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, লাড্ডু বিলি বিজেপির
-
বিয়ের ৬ মাসেই মোহভঙ্গ! ভরা মঞ্চে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ পরিচালক স্বামী রাজ