টি-টোয়েন্টি বিশ্বকাপ যত কাছে আসছে, তত যেন আইসিসি বনাম বাংলাদেশ বোর্ডের সংঘাত বৃদ্ধি পাচ্ছে। বিসিবি এখনও নিজেদের পুরনো অবস্থানে অনড়। কোনওভাবেই ভারতে খেলতে আসবে না তারা। সমাধান সূত্র হিসেবে তাঁদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক। কিন্তু আইসিসি সেই প্রস্তাবও মানবে বলে মনে হচ্ছে না।
শনিবার বিকালে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির দুই শীর্ষ কর্তা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার দুই শীর্ষকর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তাঁরা দেখিয়েছে, তা নিয়ে বোর্ড চিন্তিত। সে কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসাবে তাঁদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখুক আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না সূচিতে।
বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সি-তে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালি রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাঁদের গ্রুপ বি’তে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক। আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাঁদের জায়গায় গ্রুপ সি-তে। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, ওমান ও আয়ারল্যান্ড।
বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না। এখনও পর্যন্ত যা খবর, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসি-র। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মনে করছে, এতে ভালো রকম লজিস্টিক্যাল ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে। তাছাড়া যে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ গ্রুপ বদলাতে চাইছে, তারাও কোনওভাবেই গ্রুপ বদলে রাজি নয়। ফলে যা পরিস্থিতি তাতে আইসিসি ফের বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহেই।
সর্বশেষ খবর
-
৫ ঘণ্টা মুখের উপর আস্ত মৌচাক! বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের, দেখুন ভয়ংকর ভিডিও
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের
-
বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জয়ী মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ফের ডার্বি
-
যন্তরে মন্তরে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
-
‘দিল্লিতে জেএনইউ, বাংলায় জেইউ’, যাদবপুরকে ‘শহুরে নকশালদের আঁতুরঘর’ বললেন অর্জুন সিং