সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটের আঙিনায় উঠে এল আরও দুটি দল। নেপাল (Nepal) এবং ওমান (Oman)। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। সেই প্রতিযোগিতায় এবার এশিয়ার দুই দলকে দেখা যাবে। নেপাল এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও, ওমান কিন্তু এই প্রথমবার ২০ ওভারের বিশ্ব যুদ্ধে অংশ নেবে।
এশিয়া কোয়ালিফায়ারের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে আট উইকেটে হারিয়ে দেয় নেপাল। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান তোলে আমিরশাহি। ৩টি উইকেট নেন কুশল মল্ল, ২টি উইকেট নেন সন্দীপ লামিছানে। ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় নেপাল। ৫১ বলে অপরাজিত ৬৪ রানে অপরাজিত থাকেন আসিফ শেখ। এছাড়া ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত পাওডেল।
[আরও পড়ুন: দর্শকদের জন্য সুখবর, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, চলবে বাড়তি মেট্রো]
অন্যদিকে প্রথম সেমিফাইনালে বাহারিনকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে ওমান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে বাহারিন। ১০ রানে ৪টি উইকেট নেন ওমানের আকিব ইলিয়াস। এছাড়া ২টি উইকেট নেন শাকিল আহমেদ। একটি করে উইকেট নেন বিলাল খান, ফয়জ ভাট ও জিশান। ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জিতে যায় ওমান। ১৪.২ ওভারে কোনও উইকেট না হারিয়েই টার্গেট পূরণ করে ফেলে ওমান। ৩৪ বল বাকি থাকতেই কাশ্যপ প্রজাপতি, প্রতীকরা ওমানকে জিতিয়ে মাঠ ছাড়েন।
[আরও পড়ুন: ‘ভারতীয় বোলাররা চিটিং করছে!’ পাক ওপেনারের বিতর্কিত মন্ত্যবের কড়া জবাব দিলেন আকাশ]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়