ভারত: ১৫৮/৭ (শেফালি ৩১, কাপ ২৭/২)
দক্ষিণ আফ্রিকা: ১৬১/৪ (কাপ ৮১*, শ্রীচরণি ২৪/৩)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
টানা দুই জয়ের পর হারের ধাক্কা ভারতের। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে হারলেন হরমনপ্রীতরা। ব্যাটিং-বোলিং দু’বিভাগই হতাশ করেছে। সেমির পথ এখনও পুরোপুরি খোলা। তবে এই হারে অঙ্ক কিছুটা জটিল হল ভারতের উপর। গতবছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। মারিজান কাপের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এদিন তার বদলা নিয়ে বিশ্বকাপে বেঁচে রইল প্রোটিয়ারা।
আরও পড়ুন:
ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন তিনি ভারতের হয়ে ২০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। যে রেকর্ড বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও নেই। কিন্তু ‘হ্যারিদি’র রেকর্ড গড়ার ম্যাচে ব্যাটাররা বড় রান তুলতে পারলেন না। অথচ শুরুটা খারাপ করেননি শেফালি বর্মা। প্রোটিয়া পেসার শাবনিম ইসমাইলের ওভারে ১৪ রান নেন। কিন্তু তারপরই ধাক্কা। মাত্র ১৭ রান করে আউট হন স্মৃতি মন্ধানা। শেফালি ভালো শুরু করেও বড় রানের দেখা পাননি। ১৫ বলে ৩১ রানে আউট হন তিনি। এরপর যস্তিকা ভাটিয়া (১৫), জেমাইমা রডরিগেজও (১২) দ্রুত ফিরে যান। খুবই ধীর গতিতে রান করেন হরমনপ্রীত (২৪) ও দীপ্তি (২৯)। বাংলার রিচা ঘোষও আজ ঝোড়ো ব্যাটিং করতে পারেননি। শেষমেশ ২০ ওভারে ভারত তোলে ১৫৮ রান।
রান তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে ছিল প্রোটিয়ারাও। অধিনায়ক লরা উলফার্ট একেবারেই ছন্দে ছিলেন না। শেফালি বর্মা, নন্দনী শর্মারা আঁটসাঁট বোলিং করছিলেন। এরপরই হরমনপ্রীত আক্রমণে নিয়ে আসেন শ্রীচরণিকে। একই ওভারে লরা ও অ্যানেরি ডেরকসেনকে (০) ফিরিয়ে তিনি ভারতের দিকে ম্যাচ নিয়ে আসেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগেনি অরুন্ধতী রেড্ডি, দীপ্তি শর্মারা দেদার রান বিলোনোয়। বোলিংয়ে ২ উইকেট তোলার পর মারিজান কাপ হাফসেঞ্চুরি করে যান। তাঁকে সঙ্গে দিচ্ছিলেন তাজমিন ব্রিটস। দু’জনে ১২৩ রানের জুটি গড়ার পর তা ভাঙেন শেফালি। তাজমিনকে (৪০) ফেরান তিনি। তবে ভারত ৩টি ক্যাচ ফেলেছে। সেটা না হলে অনেক আগেই ম্যাচ পকেটে ঢুকে যেত। শেষ দিকে যথেষ্ট টানটান পরিস্থিতি এসে দাঁড়ায়। তবে পার্থক্য গড়ে দেন কাপ। দীপ্তির ১৯তম ওভারে ১৬ রান নিয়ে ভারতের মুখের সামনে থাকে ম্যাচ নিয়ে চলে যান। কাপ ৪৫ বলে অপরাজিত থাকেন ৮১ রানে। ৭টা চারের সঙ্গে মারেন ৪টে চার। শেষমেশ কাপের দাপটে ৫ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।
South Africa win by 6 wickets. #TeamIndia will now shift their focus to the next game against Bangladesh!
Scorecard ▶️ https://t.co/cIrb7Ekn0x#T20WorldCup | #WomenInBlue | #SAvIND pic.twitter.com/AfxIJJgxXh
— BCCI Women (@BCCIWomen) June 21, 2026
এ গ্রুপে ভারত এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। নেট রান রেট +২.৫১১। পরের ম্যাচ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (-০.৫৪৬) ও চতুর্থ স্থানে বাংলাদেশ (-০.৬৪১) আছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
প্রবাহ মুখ খুলতেই পালটা আইনি চাল! এবার স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি দেবলীনার