সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড অসুস্থতা নিয়ে খেলতে নেমেছিলেন। ব্যাট করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু সেই অবস্থাতেই ব্যাট করে বিশ্বকাপের (ICC World Cup 2023) একাধিক রেকর্ড তছনছ করে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মাত্র ৪০ বলে হাঁকিয়েছেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে অজি ব্যাটার জানান, ড্রেসিংরুম থেকে বেরিয়ে ব্যাট করার ইচ্ছা ছিল না। কারণ অসুস্থতার কারণে পরপর দুই রাত ঘুমোতে পারেননি তিনি।
বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া (Australia)। টপ অর্ডার ভালো ব্যাটিং করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা। ফলে ইচ্ছা না থাকলেও ক্রিজে নামতে হয় ম্যাক্সিকে। তিনি বলেন, “গত দুই রাত ঘুমোতে পারিনি। আজকেও সারাদিন শরীরটা ভালো ছিল না। ব্যাট করার একেবারেই ইচ্ছা ছিল না।”
[আরও পড়ুন: মার্কিন মুলুকে বড়সড় হামলা, খেলার আসরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত ২২]
অসুস্থতা নিয়ে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তবে মাঠে তাঁর ‘তাণ্ডব’ দেখে একবারও মনে হয়নি, ব্যাট করার ইচ্ছা ছিল না ম্যাড ম্যাক্সের। নেদারল্যান্ডসের (Netherlands) বোলারদের প্রত্যেককেই একেবারে কচুকাটা করে ফেলেন তিনি। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়ে ফেলেন বিশ্বকাপের দ্রুততম শতরানের নজির। ১০৬ রানের ইনিংসে ৮টি ছক্কা এবং ৯টি বাউন্ডারি মারেন তিনি।
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড গড়েছেন ম্যাক্সি। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরি করেছেন। ৫০ ওভারের ক্রিকেটের শেষ দশ ওভারে সেঞ্চুরি করার ক্ষেত্রেও প্রথম অস্ট্রেলীয় হিসাবে রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল। এছাড়াও বিশ্বকাপে বৃহত্তম ব্যবধানে জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]
সর্বশেষ খবর
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী
-
সম্পত্তি হাতাতেই ‘খুন’ দেবস্মিতা, বর্ধমানে গ্রেপ্তার ভাড়াটে দম্পতি! দিল্লিতে অধ্যাপিকা খুনের কিনারা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী