সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার ভারতীয় দলে শার্দূল ঠাকুরই চিন্তার কারণ। টিম ইন্ডিয়া-কে নিয়ে চিন্তার কথা শোনালেন দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা। প্রাক্তন ক্রিকেটার বলছেন, শার্দূল ঠাকুর উইকেট নিতে দক্ষ। তবে রান বাঁচানোর দিকে লক্ষ্য রাখতে হবে তাঁকে। রবিন উত্থাপ্পা নিজের ইউটিউব চ্যানেলে বলছেন, ”শার্দূল ঠাকুর ভারতের চিন্তার কারণ হতে পারে। ও উইকেট নেয় ঠিকই কিন্তু শার্দূল প্রচুর রান দিয়ে ফেলে। এই দিকে ওকে নজর দিতে হবে।”
বলের পাশাপাশি ব্যাটের হাতও ভাল শার্দূল ঠাকুরের। প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন ব্যাটার শার্দূল। রবিন উত্থাপ্পা বলছেন, ”শার্দূল উইকেট নিতে দক্ষ। কিন্তু উইকেট না পেলে ও প্রচুর রান দিয়ে ফেলে। সিএসকে-তে থাকার সময়ে আমরা আদর করে শার্দূলকে সোনার হাত বলে ডাকতাম। আমি নিশ্চিত ভারতীয় দলেও ওর ভূমিকা একই থাকবে।”
[আরও পড়ুন: ICC Cricket World Cup: ফেভারিট হিসাবেই বিশ্বকাপে নামবে অজিরা, এক নজরে কামিন্সদের টিম প্রোফাইল]
এদিকে ভারতের ১৫ জনের দলে শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চোটের জন্য ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অক্ষরের জায়গায় রবি অশ্বিনকে জায়গা দেওয়া হয়েছিল। তখনই তুঙ্গে ওঠে জল্পনা যে বিশ্বকাপের দলে থাকবেন অশ্বিন। সেই মতোই বৃহস্পতিবার আইসিসি জানিয়ে দেয় ভারতের দল। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন অশ্বিন। তিনিই খেলবেন বিশ্বকাপ।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ জিতলেই বিরাটের অবসর নেওয়া উচিত!’ কেন এমন চমকে দেওয়া মন্তব্য করলেন এবি ডিভিলিয়ার্স?]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা