Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
ICC World Cup 2023 IND vs BAN

ICC World Cup 2023 IND vs BAN: আগুনে বোলিং, দুরন্ত ফিল্ডিং! বাংলাদেশকে ২৫৬ রানে রুখে চতুর্থ জয়ের খোঁজে টিম ইন্ডিয়া

চতুর্থ জয়ের খোঁজে ভারত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ১৯:৪১

options
link
ICC World Cup 2023 IND vs BAN: আগুনে বোলিং, দুরন্ত ফিল্ডিং! বাংলাদেশকে ২৫৬ রানে রুখে চতুর্থ জয়ের খোঁজে টিম ইন্ডিয়া zoom
বাংলাদেশের বিরুদ্ধেও ভারতের বোলারদের দাপট বজায় রইল। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের মাঠের বাইশ গজ ব্যাটারদের স্বর্গরাজ্য। এহেন পাটা পিচে টসে জিতে বাংলাদেশ (Bangladesh) শুরুটা ভালো করলেও, ফের একবার বোলারদের সৌজন্যে কামব্যাক করল টিম ইন্ডিয়া (Team India)। দুই ওপেনার তানজিদ হাসান (Tanzid Hasan) ও লিটন দাস (Litton Das) আগ্রাসী মেজাজে রান তুললেও, ফের একবার দাপট দেখালেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদব (Kuldeep Yadav), মহম্মদ সিরাজরা (Mohammad Siraj)। ফলে শেষ দিকে বহু যুদ্ধের নায়ক মাহমুদুল্লা রিয়াদ (Mahmudullah Riyad) ৩৬ বলে ৪৬ রান করলেও, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রানে আটকে গেল টাইগার্সরা। আর তাই চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023 IND vs BAN ) ‘চারে চার’ করে ফের একবার লিগ তালিকার শীর্ষে চলে যেতে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতের টার্গেট ২৫৭ রান। বুমরাহ ৩৩ রানে ২, জাদেজা ৩৮ রানে ২ ও সিরাজ ৬০ রানে ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেলেন কুলদীপ ও শার্দুল। 

শাকিব আল হাসান (Shakib Al Hasan) চোটের জন্য খেলছিলেন না। তবে অধিনায়ক বাইরে থাকলেও সেটা বুঝতে দিলেন না তানজিদ ও লিটন। শুরুতে একটু ধীর গতিতে শুরু করলেও, হার্দিক পাণ্ডিয়া গোড়ালির চোটের জন্য মাঠ ছাড়তেই খোলস ছেড়ে বেরিয়ে আসেন টাইগার্সদের দুই ওপেনার। ইতিবাচক মানসিকতা দেখিয়ে ব্যাট করার জন্য প্রথম উইকেটে উঠে যায় ৯৩ রান। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবার পদ্মাপাড়ের দেশের বিরুদ্ধেও কামব্যাক করলেন কুলদীপ-জাদেজা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশের রান যখন ৯৩, তখন ব্যক্তিগত ৫১ রানে ফিরে যান তানজিদ। তাঁকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন কুলদীপ। ১১০ রানের মাথায় বিপক্ষকে দ্বিতীয় ধাক্কা দেন ‘স্যর জাদেজা। দ্রুত ফিরে যান ‘স্টপগ্যাপ’ অধিনায়ক নাজমুল হাসান শান্ত (8)। এর পর এল সেই মুহূর্ত। যেটা দেখার জন্য অপেক্ষায় ছিল গোটা দেশ। সিরাজের লেগ স্টাম্পের বাইরে যাওয়া ডেলিভারিকে স্টিয়ার করতে গেলে বাঁদিকে উড়ে ক্যাচ ধরেন লোকেশ রাহুল (Lokesh Rahul)। ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ১২৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

[আরও পড়ুন: হার্দিক চোট পেতেই ২০১৫ সালের পর বোলারের ভূমিকায় বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

Rohit Sharma and Jasprit Bumrah
ম্যাচের মাঝেই আলোচনা সেরে নিচ্ছেন জশপ্রীত বুমরাহ ও রোহিত শর্মা। ছবি: টুইটার

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও লিটন দারুণ ফর্মে ছিলেন। সেবারও তাঁর রান আউট হতেই কেঁপে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং। এবারও অর্ধ শতরান করলেও, দলকে চাপের মুখে ফেললেন লিটন। জাদেজাকে কভারের উপর দিয়ে মারতে গেলে শুভমানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৮২ বলে ৬৬ রানে ফিরে যান এই ওপেনার।

শেষ দিকে মুশফুকির রহিম ও মাহমুদুল্লা রিয়াদ স্কোরবোর্ডে বড় রান গড়ার চেষ্টা করলেও, ফের বিপক্ষের উপর চাপ বাড়িয়ে দেন বুমরাহ। কারণ বুমরাহের অফ স্টাম্পের বাইরের বলকে স্কোয়ার কাট মারতে যান মুশফিকুর। সেই ক্যাচ উড়ে লুফে নেন পয়েন্টে থাকা জাদেজা। মনে করালেন জন্টি রোডসের স্মৃতিকে। এর পর মাহমুদুল্লা রিয়াদ একা লড়লেও ৮ উইকেটে ২৫৬ রানে আটকে গেল টাইগার্সরা। ফলে এবারের কাপ যুদ্ধে ‘চারে চার’ করতে এই ম্যাচ জেতার জন্য টিম ইন্ডিয়ার দরকার ২৫৭ রান। 

[আরও পড়ুন: বড় ধাক্কা! গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, বাকি ওভার সারলেন বিরাট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.