Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
IND vs ENG

জেমস অ্যান্ডারসনের ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক মাইলস্টোন গড়ার অপেক্ষায় বিরাট, দেখে নিন

বিরাট ব্যাটের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ১৬:২৮

options
link
জেমস অ্যান্ডারসনের ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক মাইলস্টোন গড়ার অপেক্ষায় বিরাট, দেখে নিন zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ। এবারও ঘরের মাঠে টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিংয়ের অন্যতম ভরসা বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাটের ঝুলিতে রয়েছে ২৯টি শতরান ও ৩০টি অর্ধ শতরান। এহেন কিং কোহলি বিশ্বকাপে সর্বোচ্চ রান করার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত টেস্ট সিরিজেও দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। এবার তাঁর সামনে বেন স্টোকস (Ben Stokes)-জেমস অ্যান্ডারসনের (James Anderson) ইংল্যান্ড। মেগা টেস্ট সিরিজে নামার আগে একাধিক মাইলস্টোন গড়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের মহাতারকা। সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য সেই তথ্য তুলে ধরা হল।

১) টেস্ট ক্রিকেটে ৯০০০ রান পূর্ণ করতে হলে বিরাটের প্রয়োজন আর ১৫২ রান। এর আগে তিন ভারতীয় শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সুনীল গাভাসকর এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) আর মাত্র ৯টি চার মারতে পারলেই টেস্ট ক্রিকেটে ১০০০টি চার মারার মাইলস্টোন গড়ে ফেলতে পারবেন কিং কোহলি। বিরাটের আগে শচীন, রাহুল, বীরেন্দ্র শেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ, গাভাসকর তাঁদের কেরিয়ারের ১০০০টি-র বেশি চার মেরেছিলেন।

[আরও পড়ুন: ‘ওর অহংবোধ বড্ড বেশি’, কোহলি সম্পর্কে এমন মন্তব্য কেন করলেন ইংল্যান্ডের তারকা?]

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ২০০০ রান পূর্ণ করার খুব কাছে রয়েছেন বিরাট। এই মাইলস্টোন গড়তে হলে তাঁকে আর ৯ রান করতে হবে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি টেস্টে বিরাটের রান ১৯৯১। সর্বোচ্চ ২৩৫। গড় ৪২.৩৬। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৯টি অর্ধ শতরান। তাঁর আগে শচীন ও লিটল মাস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০০-এর বেশি রান করেছিলেন।

৪) আর মাত্র ৫২ রান দরকার। সেটা করতে পারলেই কোনও বিপক্ষের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি রান করার নজির গড়ে ফেলবেন বিরাট। এখনও পর্যন্ত ২৫টি টেস্টে ২০৪২ রান করে ফেলেছেন বিরাট। সর্বোচ্চ ১৮৬। গড় ৪৭.৪৮। সঙ্গে রয়েছে ৮টি শতরান ও ৫টি অর্ধ শতরান।

৫) ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে আরও একটি নজির গড়ার অপেক্ষায় বিরাট। মাত্র ১৬ রান করতে পারলেই শুধু ভারতীয় দলের ব্যাটার হিসেবে ৩০০০ রান সেরে ফেলতে পারবেন বিরাট। নন-ক্যাপ্টেন হিসেবে ৪৫টি টেস্টে বিরাটের রান ২৯৮৪। গড় ৪০.৮৭। সঙ্গে রয়েছে ৯টি শতরান ও ১২টি অর্ধ শতরান।

৬) আগামী ৫টি টেস্টের মধ্যে বিরাটের দরকার তিনটি শতরান। সেটা করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি শতরান করার নজির গড়ে ফেলবেন কিং কোহলি। এই মুহূর্তে সাহেবদের বিরুদ্ধে তাঁর শতরানের সংখ্যা পাঁচ। তাঁর আগে রয়েছেন শচীন ও সুনীল গাভাসকর। দুই প্রাক্তন ইংল্যান্ডের বিরুদ্ধে সাতটি করে শতরান করেছেন।

[আরও পড়ুন: ডার্বিতে ২-১ ব্যবধানে এগিয়ে কুয়াদ্রাত, হ্যামলিনের বাঁশিওয়ালা কৃতিত্ব দিচ্ছেন ক্লেটন-নন্দদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.