সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) কি ইংল্যান্ডের (England) বিরুদ্ধে বাকি তিন টেস্টে খেলবেন? উত্তরের খোঁজে তোলপাড় ভারতীয় ক্রিকেট। কোন অবস্থায় টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা রয়েছেন সেটা সবচেয়ে ভালো জানেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তবে অদ্ভুতভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ। এই ইস্যু নিয়ে জবাব দেওয়ার বদলে দ্রাবিড় জাতীয় নির্বাচকদের দিকে পাস বাড়িয়ে দিলেন! স্বভাবতই তাঁর জবাব দেখে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এর পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন দ্রাবিড়। সেখানে তাঁকে বিরাটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার ধারণা এই প্রশ্নটা নির্বাচকদের করলেই ভালো হয়। আমি বিশ্বাস করি ওরাই এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্য। আমরাও ওদের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছি। আগামী কয়েক দিনের মধ্যে সিরিজের বাকি টেস্টগুলোর দল ঘোষণা হবে। আশাকরি সবাই উত্তর পেয়ে যাবে।”
[আরও পড়ুন: একেবারে পালটা জবাব! স্টোকসকে রানআউট করে আঙুল দেখিয়ে শ্রেয়সের সেলিব্রেশন, দেখুন ভাইরাল ভিডিও]
ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি। কিন্তু প্রশ্ন হল ইংল্যান্ডের বিরুদ্ধে কি তাঁকে ব্যাট হাতে দেখা যাবে? সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে একবার কথা বলেই দল ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)।
এরমধ্যে আবার এই ইস্যুতে ঢুকে গিয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। অনুষ্কা শর্মা (Anushka Sharma) দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এই খবর বাজারে ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ। অনেকেই মনে করছেন পরিস্থিতি যেখানে গড়াচ্ছে, সেখানে বিরাটকে মনে হয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না। বোর্ড সূত্রে খবর, নির্বাচকরা বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছেন না বোর্ড কর্তারাও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “আগেই বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে। বিরাটের ক্ষেত্রে এখনও সেই নীতি বজায় রয়েছে। ও যদি পরিবার সামলে খেলার মতো পরিস্থিতির মধ্যে থাকে তাহলেই সিরিজের বাকি ম্যাচগুলোতে ওকে খেলতে দেখা যাবে।” এমন প্রেক্ষাপটে কবে বাকি তিনটি টেস্টের দল ঘোষণা করা হবে সেটাই দেখার।
[আরও পড়ুন: টিভির পর্দায় কাদের দেখে ইয়র্কার রপ্ত করেছিলেন? ম্যাচের সেরা বুমরাহর অকপট জবাব]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার