Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই অভিষেক হচ্ছে না বৈভবের, কী কারণ জানালেন নতুন অধিনায়ক শ্রেয়স?

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এদিন শ্রেয়সেরও নতুন অভিযান শুরু হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৮:০৫

options
link
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজই অভিষেক হচ্ছে না বৈভবের, কী কারণ জানালেন নতুন অধিনায়ক শ্রেয়স? zoom
বৈভব সূর্যবংশী। ফাইল ছবি
Advertisement

আজই অভিষেক হচ্ছে না বৈভব সূর্যবংশীর। ১৫ বছর বয়সির রেকর্ড গড়ে অভিষেকের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টস করতে নেমে ‘দুঃসংবাদ’ জানালেন শ্রেয়স আইয়ার। তাঁর বক্তব্য, বৈভব খুবই ভালো প্লেয়ার। কিন্তু এখনও তাঁর অভিষেকের সময় আসেনি। আসলে যাঁরা নিয়মিত ভারতের হয়ে পারফর্ম করে এসেছেন, তাঁদেরকেই ফের সুযোগ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এদিনই শ্রেয়সের নতুন অভিযান শুরু হচ্ছে। টসে জিতে প্রথমে বল করবে ভারত। 

বৈভবের খেলা নিয়ে এর আগে অনিশ্চিয়তা জানিয়েছিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “বৈভব খেললে খুব ভালো। না খেললেও সমস্যা নেই। কিন্তু ওকে খেলানোর জন্য ফর্মে থাকা কাউকে বসানো ঠিক হবে না।” ঠিক একই কথা শোনা গেল শ্রেয়সের কণ্ঠে। টসের পর তিনি বলেন, “বৈভব দারুণ প্লেয়ার। কিন্তু আমাদের দলে অভিজ্ঞ প্লেয়ারের অভাব নেই। যারা আগের সিরিজে খুব ভালো খেলেছে। যারা এর আগে ভালো খেলেছে, তাদেরই সুযোগ দিয়েছি। যখন সময় আসবে, তখন ও সুযোগ পাবে। কিন্তু আজ আমরা তিনজন পেসার, একজন অলরাউন্ডার ও দুই স্পিনারকে খেলাচ্ছি।”

Advertisement

এর আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ জয়ের পরই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় এসেছেন শ্রেয়স। আড়াই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে অধিনায়ক হন তিনি। আয়ারল্যান্ড কঠিন প্রতিপক্ষ না হলেও শ্রেয়সের জন্য কাজটা চ্যালেঞ্জের। এর আগে যখন ভারত বেলফাস্টে ম্যাচ খেলেছিল ২০০৭ সালে। তখনও বৈভব সূর্যবংশীর জন্মই হয়নি। টসের পর শ্রেয়স আরও বলেন, “আমরা এখানে প্রথমবার খেলছি। তাই এই পরিবেশ বিচার করেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করব। কোচ গৌতম গম্ভীর আমাদের বলেছেন নিজেদের মতো খেলতে। আমাদের লক্ষ্য থাকবে এখানে নিজেদের মানিয়ে নেওয়া।” 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিষান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.