Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের দল ঘোষণা, ডাক পেলেন বুমরাহ

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করা হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪০

options
link
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের দল ঘোষণা, ডাক পেলেন বুমরাহ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফর বিরাটদের কাছে অ্যাসিড টেস্ট। আর সেই তিন টেস্টের ভারতীয় দল ঘোষণা হয়ে গেল সোমবার। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে গেলেন চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা জশপ্রীত বুমরাহ। বিসিসিআই-এর কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি এবং এমএসকে প্রসাদের নির্বাচক মণ্ডলী এদিন ১৭ জনের ভারতীয় দল ঘোষণা করেন।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। বিদেশে বড় লড়াইয়ের আগে হাতে একেবারেই অবসর সময় পাবেন না ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকা পাড়ি দিতে হবে টিম ইন্ডিয়াকে। বিসিসিআই না কোনও প্র্যাকটিস ম্যাচের বন্দোবস্ত করেছে, আর না কোনও ক্যাম্পের। তা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন ক্যাপ্টেন কোহলি। তারপরই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ঘোষণা করেন নির্বাচকরা। তবে তা কতটা কাজে দেবে তা বোঝা যাবে জানুয়ারির মহারণ শুরু হলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অম্বাদেবী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক জাহির খান, হইচই নেটদুনিয়ায়]

প্রোটিয়াদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে বিরাটের ডেপুটি অজিঙ্ক রাহানে। তবে সকলের নজর ছিল একটি বিষয়ে। দলে কতজন পেসার ও স্পিনার রাখা হবে। সেই আলোচনার অবসান ঘটিয়ে নির্বাচকরা এদিন জানিয়ে দিলেন, ১৭ জনের দলে থাকছেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং জশপ্রীত বুমরাহ। চোট সারিয়ে বিশ্রামের পর ফিরছেন হার্দিক পাণ্ডিয়াও। সেই সঙ্গে অবশ্যই রয়েছেন দুই স্পিনার অশ্বিন এবং জাদেজা। অর্থাৎ পাঁচ পেসার ও তিন স্পিনার নিয়েই দল গুছিয়ে নিল শাস্ত্রীর দল।

আগামী বছর ৫ জানুয়ারি প্রথম টেস্ট কেপটাউনে। ১৩ জানুয়ারি থেকে সেঞ্চুরিয়ানে শুরু দ্বিতীয় টেস্ট। ২৪ জানুয়ারি তৃতীয় টেস্ট জোহনেসবার্গে। শেষবার ২০১৩-১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফর বিশেষ সুখকর ছিল না ধোনিদের জন্য। দুই টেস্টের সিরিজে ১-০ হারে ভারত। এবার অধিনায়ক হিসেবে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কোহলি। চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লেটার মার্কস নিয়েই পাস করেছিলেন তিনি। এবার বিদেশের মাটিতে তাঁর নেতৃত্বে দল কী করে, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[OMG! একলাফে ছয়গুণ বেতন বাড়তে চলেছে বিরাট অ্যান্ড কোম্পানির]

এদিকে এদিনই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল ঘোষণা করলেন প্রসাদ অ্যান্ড কোং। যেখানে প্রথমবার সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা এবং বাসিল থাম্পি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.