Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
India cricket team

জোড়া চুনকামের পর সিরিজ জয়ের হাতছানি, মাঠে নামার আগে বড় ধাক্কা ভারতের!

টি-২০তে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে। খানিকটা গেল গেল রবও উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:০৬

options
link
জোড়া চুনকামের পর সিরিজ জয়ের হাতছানি, মাঠে নামার আগে বড় ধাক্কা ভারতের! zoom
ফরম্যাট আর অধিনায়ক বদলাতেই যেন ফিরে এসেছে ভারতীয় ক্রিকেটের পরিচিত দাপট।

টি-২০তে পরপর দুই সিরিজে হোয়াইটওয়াশ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ সমর্থকদের কপালে। খানিকটা গেল গেল রবও উঠেছে। তবে তার মধ্যেই আশার আলো ওয়ানডে’তে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটি জিতে নিয়েছেন শুভমান গিলরা। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে জিততে পারলেই সিরিজ ভারতের পকেটে। কিন্তু সেই ম্যাচে নামার আগে ধাক্কা খেল মেন ইন ব্লু শিবির। এদিনের ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল। 

ফরম্যাট আর অধিনায়ক বদলাতেই যেন ফিরে এসেছে ভারতীয় ক্রিকেটের পরিচিত দাপট। শুভমানের নেতৃত্বে মঙ্গলবার এজবাস্টনে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। আসলে ওয়ানডে ফরম্যাটের জন্য ইদানিং ভারতীয় ক্রিকেট সমর্থকরা একটু বেশি করে অপেক্ষা করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তনের জন্য। যদিও দীর্ঘদিন পরে মাঠে নেমে তাঁরা ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। শুভমান, অক্ষর প্যাটেলদের দাপটে প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত। ১-০ এগিয়ে গিয়েছে সিরিজে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টানা সাত ম্যাচ জয়ের মুখ না দেখা দলটাকে জয়ের সরণিতে ফেরানোর অন্য়তম কারিগর ছিলেন ভারতীয় পেসাররা। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণর পাশাপাশি নজর কেড়ে নিয়েছেন গুর্নুর ব্রারও। পেয়েছেন জোড়া উইকেট। কিন্তু বল হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি মাঠের মধ্যে ঝামেলাতেও জড়ান তিনি। ইংল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে আচমকাই তিনি বল ছোড়েন ব্যাটার বেন ডাকেটের দিকে। পালটা তেড়ে আসেন ডাকেটও। ম্যাচ রেফারি জানান, গুর্নুরের আচরণ বিপজ্জনক।

বৃহস্পতিবার ম্যাচের ঠিক আগেই আইসিসির তরফ থেকে জানানো হয়, কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন গুর্নুর। সেকারণে শাস্তিস্বরূপ তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। উল্লেখ্য, দু’বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলেই নির্বাসিত হতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। তবে বৃহস্পতিবার সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামতে গুর্নুরের কোনও সমস্যা নেই। রান খরা কাটিয়ে রোহিত-বিরাটরা আজ ফর্মে ফিরুন, আশায় ভারতীয় সমর্থককুল। এদিন টসে হেরে প্রথম ব্যাট করতে নামবে ভারত। রান পাবেন রো-কো? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.