সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে একনম্বর দল ভারত (Indian Cricket Team)। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়াকে (Australia) হারানোর ফলে আইসিসি-র র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছল ভারত। পাকিস্তান নেমে গেল দুনম্বরে। অস্ট্রেলিয়া তিনে।
গত কয়েকদিন ধরেই আইসিসির র্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল হচ্ছে। একসময়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল একনম্বরে। এশিয়া কাপ জিতেও ভারত শীর্ষস্থানে পৌঁছয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হারাল অজিদের। আর তার ফলে আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বর স্থান দখল করে নিল।
[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসের উদ্বোধন আজ, ডায়মন্ড লিগের সাফল্যই বাড়াচ্ছে পদকের আশা]
অস্ট্রেলিয়া হেরে যাওয়ার ফলে বিশ্বকাপে একনম্বর দল হয়ে নামতে পারবেন না স্টিভ স্মিথরা। পাকিস্তান অবশ্য শীর্ষস্থানে পৌঁছতেই পারে। সিরিজের বাকি দুটি ম্যাচে ভারতকে হারাতে পারলেই অজিরা পৌঁছে যাবে শীর্ষে। সিরিজ ভারত জিতে নিলে বিশ্বের একনম্বর দল হিসেবে নামতে পারবে মেগাইভেন্টে।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগেই একনম্বর স্থান দখল করেছিল ভারত। বাকি ছিল ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নেওয়ার ফলে এখন ভারত ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে একনম্বর দল। অজিরা ৫০ ওভারে ২৭৬ রান করে। ভারত ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।
[আরও পড়ুন: শুভমান-রুতুরাজের পর রাহুল-সূর্যর দাপট, অজিদের পাঁচ উইকেটে হারাল টিম ইন্ডিয়া]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক