Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
India vs Afghanistan

সওয়া ৪ ঘণ্টা পর শুরু ভারত-আফগান ওয়ানডে, টস জিতল ভারত, কত ওভারের ম্যাচ?

মাঠে নেমেই রেকর্ড রোহিতের। একদিনে জোড়া অভিষেক ভারতীয় দলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২০:১০

options
link
সওয়া ৪ ঘণ্টা পর শুরু ভারত-আফগান ওয়ানডে, টস জিতল ভারত, কত ওভারের ম্যাচ? zoom
গৌতম গম্ভীর ও শুভমান গিল। ফাইল ছবি

সকাল থেকে অঝোরে বৃষ্টি। একটা সময় মনে হচ্ছিল শনিবার ভারত ও আফগানিস্তানের (India vs Afghanistan) মধ্যেকার প্রথম ওয়ানডেতে বল গড়ানো সম্ভব হবে না। কিন্তু ধরমশালার আবহাওয়া বিকালের দিকে খানিক সহৃদয় হল। বৃষ্টি থামল। প্রায় সওয়া চার ঘণ্টা পর পৌনে ছ’টা নাগাদ ম্যাচ শুরু হচ্ছে খেলা। বৃষ্টির জন্য দীর্ঘ সময় নষ্ট হওয়ায় ম্যাচ হবে ২৫ ওভারের। পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেক বোলার পাঁচ ওভার করে বল করার সুযোগ পাবেন। ব্যাটিং পাওয়ারপ্লেও হবে পাঁচ ওভারের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। প্রত্যাশিতভাবেই গিল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক বলছিলেন, “পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ঠিকই কিন্তু দীর্ঘক্ষণ ঢাকা থাকার জন্য প্রথম কয়েক ওভার সুইং হতে পারে।” ওই সুইংয়েরই সুবিধা নিতে চান ভারত অধিনায়ক। আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিও জানিয়েছেন টস জিতলে তিনিও বোলিং করতেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন ভারতের হয়ে অভিষেক হচ্ছে দু’জনের। একজন স্পিন অলরাউন্ডার হর্ষ দুবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খানিকটা করে দেন তিনি। পেসার গুর্নুর ব্রারেরও অভিষেক হচ্ছে টিম ইন্ডিয়ার জার্সিতে। দীর্ঘদিন বাদে ভারতের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে রোহিত শর্মার। এই মুহূর্তে ওয়ানডে ছাড়া অন্য কোনও ফরম্যাটে খেলেন না রোহিত। তবে দলে ফিরেই ৪১ বছর বয়সি তারকা রেকর্ড গড়ে ফেলেছেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে ওয়ানডে ম্যাচে নামছেন হিটম্যান। অধিনায়ক গিল বলছিলেন, বিশ্বকাপের আগে বিভিন্ন রকমের কম্বিনেশন খতিয়ে দেখাই ভারতীয় দলের লক্ষ্য।

ভারতের প্রথম একাদশ:
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, গুর্নুর ব্রার, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.