Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
India vs England

India vs England: অশ্বিনের না খেলা দুর্ভাগ্যজনক! বিস্ফোরক টিম ইন্ডিয়ার বোলিং কোচ

চতুর্থ টেস্টের আগে অশ্বিনকে নিয়ে মতানৈক্য ভারতীয় শিবিরে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২১, ১৪:১৮

options
link
India vs England: অশ্বিনের না খেলা দুর্ভাগ্যজনক! বিস্ফোরক টিম ইন্ডিয়ার বোলিং কোচ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি প্রশ্নাতীতভাবেই লাল বলের ক্রিকেটে দেশের এক নম্বর স্পিনার। একার ক্ষমতায় দলকে ম্যাচ জেতানোর ক্ষমতাও রাখেন। অথচ, চলতি টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচের একটিতেও তাঁকে খেলতে দেখা যায়নি। সেই রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) কেন্দ্র করেই এবার ভারতীয় শিবিরে মতানৈক্যের খবর। অশ্বিনের না খেলাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুণ।

India vs England: Bharat Arun has indicated chance for Ravichandran Ashwin in third Test

Advertisement

টিম ইন্ডিয়ার (Team India) বোলিং কোচ বলে দিচ্ছেন, ‘অশ্বিন আমাদের টিমের সেরা বোলারদের একজন। এটা দুর্ভাগ্যজনক যে এখনও পর্যন্ত খেলেনি অশ্বিন।’ জো রুটের ইংল্যান্ড ভয় পাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে, ভারত একথা জানে। কিন্তু তার পরেও আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওভাল টেস্টে অশ্বিনকে খেলানো হবে কি না, ঠিক করে উঠতে পারেনি ভারতীয় টিম! অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বরাবরই স্পিনের থেকে পেসারদের বেশি পছন্দ করেন। বিশেষ করে বিদেশের মাটিতে। সেজন্য প্রথম তিনটি টেস্ট ম্যাচে চার পেসার নিয়েই খেলেছে ভারত। রবীন্দ্র জাদেজা খেলেছেন একমাত্র অল-রাউন্ডার হিসাবে।

[আরও পড়ুন: ICC Test Ranking: টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন রোহিত, শীর্ষে ইংল্যান্ডের রুট]

তৃতীয় টেস্টে হারের পর ওভালে অশ্বিনকে ফেরানোর দাবি জোরাল হচ্ছে। ভরত অরুণ বলছেন, “সুযোগ যদি আসে, যদি পরিস্থিতির প্রয়োজন হয়, অবশ্যই অশ্বিন-জাদেজা একসঙ্গে খেলবে।” ভারতীয় বোলিং কোচের আশঙ্কা হল, অশ্বিনকে নিয়ে ইংরেজ ব্যাটসম্যানদের ভয়ের কারণে পালটে ফেলা হতে পারে ওভালের পিচের চরিত্র। “অশ্বিন যদি পিচ থেকে একটু সাহায্য পায়, তা হলে ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। যে কারণে আমার মতে, বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত নেওয়া ভাল অশ্বিনকে নিয়ে।”

[আরও পড়ুন: India vs England: খারাপ পারফরম্যান্সের জেরে ছাঁটাই রাহানে! দলে ৩ বদল আনতে পারেন কোহলি]

আসলে ঠারেঠোরে ভরত অরুণ বুঝিয়ে দিয়েছেন, তিনি চাইছেন বৃহস্পতিবার অশ্বিন খেলুন।ওভালের পিচে স্পিনার প্রয়োজন হবে বলেই মনে করছেন অরুণ। তিনি বলেন, “ইতিহাস বলে ওভালের পিচে স্পিন কাজে লাগে। ইংল্যান্ড জানে জাদেজা (Ravinder Jadeja) এবং অশ্বিন একসঙ্গে খেললে কতটা ভয়ঙ্কর হতে পারে।” অর্থাৎ ভরত অরুণ চাইছেন চতুর্থ টেস্টে দলের দুই স্পিনারকে একসঙ্গে খেলাতে। কিন্তু অধিনায়ক বিরাট কি ভরত অরুণের কথা শুনে দলের নীতি পালটাবেন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.