Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
India vs England

স্বপ্নের ইনিংস রুটের, চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ইংল্যান্ড

চিপকের পিচ চাপে ফেলতে পারে ভারতকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২১, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২১, ১৭:২৪

options
link
স্বপ্নের ইনিংস রুটের, চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড়ে ইংল্যান্ড zoom

ইংল্যান্ড: ১৮০ ওভারে ৫৫৫/৮ (রুট ২১৮, সিবলি ৮৭, বুমরাহ ২/৪০)
ভারত:
প্রথম দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই টেস্টের (Chennai) দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর আট উইকেটে ৫৫৫ রান! চিপকের পিচে ইংল্যান্ড যে প্রথম ইনিংসে এ হেন রানের পাহাড় তৈরি করবে ফেলবে, সেটা হয়তো অনেকেই প্রত্যাশা করেননি। কিন্তু এই অপ্রত্যাশিত কাজটিই করে দেখালেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (Joe Root)। যার স্বপ্নের দৌড় সিরিজের প্রথম ম্যাচের প্রথম দুদিনের শেষে রীতিমতো চাপে ফেলে দিল ভারতকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


চেন্নাই টেস্টের শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে অসহায় মনে হয়েছে ভারতীয় বোলারদের। ইশান্ত শর্মা (Ishant Sharma), জশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনরা সেভাবে বিব্রতই করতে পারেননি জো রুট, সিবলিদের। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২৬৩/৩। রুট অপরাজিত ছিলেন ১২৮ রানে। এদিন সকালে স্টোকসকে সঙ্গে নিয়ে ফের জুটি বাঁধেন তিনি। স্টোকস-রুটের সেই জুটিই কাল হল ভারতের। ১২৪ রানের সেই জুটি ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৩৯০ রানের দোরগোড়ায়। এরপর স্টোকস ৮২ রানে আউট হলেও রুট ভারতীয় বোলারদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করতে থাকেন। শেষপর্যন্ত ২১৮ রানে শেষ হয় তাঁর অনবদ্য ইনিংস। এরপর বাটলার (৩০), বেস’রা (২৮) ছোট কিন্তু উপযোগী ইনিংস খেলেন। দিনের শেষ ইংল্যান্ড ৫৫৫ রানের বিশাল স্কোরে দাঁড়িয়ে।

[আরও পড়ুন: টানা ১৫ মাস খেলা, টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই]

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চেন্নাই টেস্ট এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাতে বড় কোনও অঘটন না ঘটলে এখান থেকে ইংল্যান্ডের পরাজয় সম্ভব নয়। ভারতকে এখন লড়তে হবে এই ম্যাচ বাঁচানোর জন্য। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দল দেখিয়ে দিয়েছে যে কোনও পরিস্থিতি থেকে ফিরে আসার ক্ষমতা তাঁদের রয়েছে। তাই চেন্নাইয়েও টিম ইন্ডিয়া কোনও অঘটন ঘটিয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন সেই অঘটনের আশাতেই বসে টিম ইন্ডিয়ার সমর্থকরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.