Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

ইডেনে প্রথম শতরান, সেই সঙ্গে আরও এক নজির ক্যাপ্টেন কোহলির

ফের ব্যাট হাতে ধামাকা বিরাটের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:১৬

options
link
ইডেনে প্রথম শতরান, সেই সঙ্গে আরও এক নজির ক্যাপ্টেন কোহলির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে উসেইন বোল্টের মিল কোথায়? উত্তরটা এখন বেশ সহজেই বলে দিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বের দ্রুততম ব্যক্তি তো অন্যজন বাইশ গজের।

[দীর্ঘ রোগভোগের পর প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি]

কোথায় থামবেন তিনি? এমন প্রশ্নকে আপাতত বাউন্ডারির বাইরেই ফেলে দিচ্ছেন ক্যাপ্টেন কোহলি। কারণ এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। একটা সময় শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহবাগের ব্যাটিং নিয়েও নানা কাটাছেঁড়া হত। কিন্তু পরিসংখ্যানবিদদেরও যেন সমস্যায় ফেলে দিচ্ছেন ভারত অধিনায়ক। এমন দ্রুতগতিতে ছুটছে তাঁর রানের গাড়ি, যে বাকি ক্রিকটারদের ব্যাটগুলিকে রীতিমতো লজ্জায় পড়তে হচ্ছে। বোল্টের গতিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলে কোহলিকে ‘থান্ডার বিরাট’ আখ্যা দিলে হয়তো খুব একটা অযৌক্তিক হবে না। তাঁর শতরান মানেই কোনও না কোনও রেকর্ড। তা সেটা ওয়ানডে তে আসুক কিংবা টেস্টে। সোমবার ইডেনে গার্ডেন্সে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের পঞ্চম দিনে শতরান করে আরও একটি রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন ১১৯ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। এটি শুধুই তাঁর টেস্টে ১৮তম শতরান নয়, এর সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম শতরানও করে ফেললেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির এটি তৃতীয় শতরান এবং ইডেনে প্রথম। শতরানের পর কিছুটা আবেগপ্রবণও দেখা গেল ভারত অধিনায়ককে। এরপরই আট উইকেটে ৩৫২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। পালটা ব্যাট করতে নেমে শুরুতেই চাপে শ্রীলঙ্কা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাঁচে পাঁচ, ব্যাট হাতে ইডেনে নয়া রেকর্ড পূজারার]

এদিকে, তিন টেস্টের পরই ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। তিনটিই দিন-রাত্রির ম্যাচ। কিন্তু শীতকাল পড়ে যাওয়ায় সেই সূচীতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বোর্ডের তরফ থেকে। যেহেতু উত্তর ভারতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবল ঠান্ডা পড়ে তাই, ১০ ডিসেম্বর ধরমশালা এবং ১৩ ডিসেম্বর মোহালির ম্যাচ দুপুর ১ টা ৩০-এর বদলে শুরু হবে সকাল ১১ টা ৩০-এ। তবে ১৭ ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.