সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL13) শুরু হতে আর দিন তিনেক। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad)।
পুরো দল:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, কেন উলিয়ামসন, বিজয় শংকর, বিরাট সিং, প্রিয়ম গর্গ, মিচেল মার্শ, বি সন্দীপ, আবদুল সামাদ, অভিষেক শর্মা, ফ্যাবিয়ান অ্যালেন, সঞ্জয় যাদব, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, মহম্মদ নবি, শাহবাজ নাদিম, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, ভুবনেশ্বর কুমার, বাসিল থাম্পি, খলিল আহমেদ, বিলি স্টানলাকে, টি নটরাজন, সন্দীপ শর্মা
[আরও পড়ুন: আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ?]
কোচিং স্টাফ:
ট্রেভর বেলিস (হেড কোচ), ব্র্যাড হ্যাডিন (সহকারী কোচ), মুথাইয়া মুরলীধরণ (বোলিং কোচ), বিজু জর্জ (ফিল্ডিং কোচ), ভিভিএস লক্ষণ (মেন্টর)
সম্ভাব্য প্রথম একাদশ (SRH Probable Playing XI)
১। ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
২। ঋদ্ধিমান সাহা
৩। কেন উলিয়ামসন
৪। মণীশ পাণ্ডে
৫। বিরাট সিং/প্রিয়ম গর্গ
৬। বিজয় শংকর
৭। মহম্মদ নবি/ মিচেল মার্শ
৮। রশিদ খান
৯। ভুবনেশ্বর কুমার
১০। শাহবাজ নাদিম
১১। সিদ্ধার্থ কউল
[আরও পড়ুন: আইপিএল ১৩: একেবারে নতুন সাজে কিংস ইলেভেন পাঞ্জাব, কেমন হবে প্রথম একাদশ?]
সানরাইজার্স হায়দরাবাদ বেশ কিছুদিন ধরেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর নির্ভরশীল। তবে এবারের ওয়ার্নার নির্ভরতা একটু বেশি বলেই মনে হচ্ছে। ওয়ার্নার, উইলিয়ামসন এবং মণীশ পাণ্ডে ছাড়া ব্যাটিং বিভাগে তেমন বড় নাম নেই। তাই সানরাইজার্স চেষ্টা করবে যে কোনওভাবে জনি বেয়ারস্টোকে প্রথম একাদশে ঢুকিয়ে দিতে। সেক্ষেত্রে একজন বোলার বা অল-রাউন্ডার কম খেলাতে হবে হায়দরাবাদকে। বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন ভুবনেশ্বর কুমার। দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজেকে প্রমাণ করতে চাইবেন ভুবি। তবে আমিরশাহীর স্লো পিচে সানরাইজার্সের তুরুপের তাস হতে পারেন রশিদ খান এবং মহম্মদ নবি। এই দুই আফগান যদি ফর্মে থাকেন, তাহলে যে কোনও ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান