Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Virat Kohli

‘লোকে ভুলে যায় যে…’, দিল্লিকে হারিয়ে শম্বুকগতির ইনিংস নিয়ে মুখ খুললেন ‘চেজমাস্টার’ কোহলি

দিল্লিকে হারিয়ে নতুন রেকর্ডও গড়ল আরসিবি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৪:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৪:১৫

options
link
‘লোকে ভুলে যায় যে…’, দিল্লিকে হারিয়ে শম্বুকগতির ইনিংস নিয়ে মুখ খুললেন ‘চেজমাস্টার’ কোহলি zoom
ছবি: বিসিসিআই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের পর বছর চলে গেলেও, একটা বিষয় যেন ধ্রুব সত্য। আরসিবি’র ফর্ম যেরকমই হোক না কেন, আইপিএলে কোহলির দাপট কমে না। আর এবার তো বেঙ্গালুরুও আগুনে ফর্মে। দিল্লিকে হারিয়ে লিগ শীর্ষে তারা। অন্যদিকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে কোহলি। যদিও দিল্লির বিরুদ্ধে ধীরগতির ইনিংস নিয়ে খোঁচাও খেতে হয়েছে। সেই নিয়ে পালটা দিলেন ‘চেজমাস্টার’ কোহলি।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অক্ষর প্যাটেলরা মাত্র ১৬৩ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু সেই রান তুলতেও কালঘাম ছুটে যায় আরসিবির। কোহলি ৫১ রান করেন ঠিকই, কিন্তু তার জন্য নেন ৪৭ বল। স্ট্রাইক রেট ১০৮.৫১। ৪টি চার মারলেও, কোনও ছক্কা আসেনি তাঁর ব্যাট থেকে। সেই জন্য কটাক্ষও সহ্য করতে হচ্ছে। তবে ক্রুণাল পাণ্ডিয়া (৭৩) ও টিম ডেভিডের (১৯) সৌজন্য ম্যাচ জেতে আরসিবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ম্যাচের পর কোহলি বলেন, “এই মাঠে জেতা কঠিন ছিল। এই পিচটা অন্যগুলোর থেকে আলাদা। তবে যখনই আমি রানতাড়া করি, ডাগআউটের দিকে তাকাই। আমি চেষ্টা করি এক বা দু’রান নিয়ে রানের গতি বজায় রাখতে। লোকে ভুলে যায় যে, পার্টনারশিপের দরকার আছে। তার মাধ্যমেই বোলারদের উপর চাপ তৈরি করা যায়।”

সেই সঙ্গে সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ কোহলি। তিনি বলেন, “ক্রুণাল অসাধারণ। ও আমাকে বলেছিল, সাবধানে খেলতে। আর ও বড় শট খেলবে। তাছাড়া আমাদের দলে টিম ডেভিডের মতো শক্তিশালী ব্যাটার আছে। হ্যাজলউড ও ভুবনেশ্বর বিশ্বমানের বোলার। সেই কারণেই হ্যাজলউডের মাথায় এখন বেগুনি টুপি। উইকেট না পেলেও সুয়শ শর্মা আমাদের কালো ঘোড়া।”

এই নিয়ে টানা ছটি বাইরের মাঠের ম্যাচে জয় পেল আরসিবি। এর আগে ২০১৫ সালেও তারা এই রেকর্ড গড়েছিল। ১০ বছর ফের সেই নজির গড়লেন বিরাটরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.