সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য কেকেআরের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রায় ৫৫ হাজার দর্শকের চিৎকারে খেলা শুরু হলেও তা খুব দ্রুত শান্ত হয়ে যায়। পাঞ্জাব কিংসের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দারুণ শুরু করেন। তাঁদের পার্টনারশিপের ১২০ রান পাঞ্জাবকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ২০ ওভারে প্রীতি জিন্টার দল তোলে ২০১।
জবাবে কেকেআরের ইনিংস এক ওভার কাটতে না কাটতেই মুষল ধারে বৃষ্টি নামে। সঙ্গে ঝড়। নাইটদের রান তখন ১ ওভারে ৭। গোটা মাঠ ঢেকে রাখা হয় কভারে। এতটাই হাওয়া দিচ্ছিল যে, মাঠকর্মীদের কভারের উপর বসে থাকতে দেখা যায়। বহুক্ষণ বন্ধ থাকে খেলা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হল ‘ভারতীয় ক্রিকেটের মক্কা’ ইডেনে। টসের বেশ কিছুক্ষণ আগেই যা ঘোষণা করা হয়। সেই মতো দুই দলই নীরবতা পালনে শামিল হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস এবং যুগ্ম-সচিব দেবব্রত দাস। সিএবির আরও বেশ কয়েকজন কর্মকর্তা এবং সদস্যও। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন। তিনি অনুষ্ঠানের সময় সিএবি কর্মকর্তাদের পাশে দাঁড়ান। এখানেই শেষ নয়। প্রতি ম্যাচ শুরুর আগে ইডেনে বাজানো হয় বেল। সেই ঘণ্টাও আজ নিহতদের স্মরণে নীরব থাকে।
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?