সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে সূর্যকুমার যাদব। ১৩ ম্যাচে করেছেন ৫৮৩ রান। যদিও ম্যাচের সেরা পুরস্কার পাচ্ছিলেন না কিছুতেই। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ৪৩ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেওয়ার পর অবশেষে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে তিনি জানিয়েছেন স্ত্রীর কাছে প্রতিশ্রুতি রাখতে পেরে তিনি খুশি।
মুম্বই তারকা পরে হোটেলে ফিরে তাঁর স্ত্রীকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘বিবি নে বোলা করনে কা… মতলব করনে কা।’ অর্থাৎ স্ত্রী করতে বলেছে যখন এটা করতে হবেই। ভিডিওটি দ্রুত নেটভুবনে ছড়িয়ে পড়ে। সূর্যকুমারের মনোভাবের প্রশংসাও করছেন নেট নাগরিকরা। কেউ আবার তাকে মিষ্টি করে বলেছেন ‘জোরু কা গুলাম’।
ওই ভিডিওয় দেখা গিয়েছে স্ত্রী দেবীশা শেঠির হাতে ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দিচ্ছেন সূর্যকুমার। ম্যাচের সেরা পুরস্কার নিয়ে তিনি বলেছিলেন, “সকালে খুব সুন্দর একটা গল্প বলেছিল আমার স্ত্রী। বলেছিল, এবার আমি কেবল ম্যাচের সেরার পুরস্কার পাইনি। তাই এটা আমার কাছে খুবই বিশেষ একটা পুরস্কার।”
তিনি আরও বলেন, “এমন একটা ইনিংস খুব দরকার ছিল। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করছি। এমন মুহূর্ত ওর খুব পছন্দের। ফিরে গিয়ে একসঙ্গে সেলিব্রেশন করব।” উল্লেখ্য, এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফ নিশ্চিত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৬ মে লিগ পর্যায়ের শেষ ম্যাচে সূর্যের মুম্বই মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
-
আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন? তারাপীঠের ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি
-
আমেরিকা ‘বাঁচাতে’ ভরসা ভারত! জ্ঞানেশের ‘পরামর্শে’ মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!
-
‘পুরনো সেই দিনের কথা’, মন ভালো নেই আলিয়ার! হঠাৎ কী হল রণবীর ঘরনির?
-
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের