টি-২০ বিশ্বকাপ থেকেই স্বাভাবিক ছন্দে দেখা যাচ্ছিল না তাঁকে। মাঝে দু’একটা ভালো ইনিংস খেললেও স্বমেজাজে দেখা যায়নি অভিষেককে। কোথাও যেন মনে হচ্ছিল অভিষেক নিজেকে খুঁজছেন। অবশেষে নিজের সেরা ফর্মে ধরা দিলেন ভারতের তারকা ওপেনার। আর শুধু ধরা দিলেন তাই নয়, দিল্লির বিরুদ্ধে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ডও গড়লেন।
ইনিংসের শুরুটা যে নিজের ছন্দে করেছিলেন অভিষেক, তেমনটা নয়। অফ স্পিনার নীতীশ রানা শুরুতে বল করায় খানিক সমস্যায় পড়েছিলেন। যদিও দ্বিতীয় ওভারেই নিজের ছন্দে ফেরেন। শুরু করেন একের পর এক বাউন্ডারি হাঁকানো। ২৫ বলে তিনি পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। পরবর্তী ২২ বলে আরও একটি পঞ্চাশ। সব মিলিয়ে মাত্র ৪৭ বলে শতরান করলেন তিনি। ততক্ষণে হাঁকিয়েছেন ৮টা বাউন্ডারি ও ৯টা ছক্কা।
আরও পড়ুন:
আইপিএলে এটা অভিষেকের দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে এটি ৯ নম্বর সেঞ্চুরি অভিষেকের। ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় যুগ্মভাবে তিনিই সবার উপরে। তাঁর সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। প্রথম শ্রেণির এবং ঘরোয়া ক্রিকেট মিলে বিরাটেরও সেঞ্চুরি সংখ্যা ৯। মাত্র ২৫ বছর বয়সেই অভিষেক কোহলিকে ছুঁয়ে ফেললেন। এখানেই শেষ নয় এদিনের ইনিংসের পর টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছক্কা হাঁকানোর মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন অভিষেক। এখানেই শেষ নয়, এদিনের ইনিংসে ১০-এর বেশি ছক্কাও হাঁকিয়েছেন অভিষেক। এই নিয়ে পঞ্চমবার এক ইনিংসে ১০টির বেশি ছক্কা হাঁকালেন তিনি। যা ভারতীয়দের মধ্যে রেকর্ড।
অভিষেকের এই ফর্মে ফেরাটা ভারতীয় দলের জন্য সুখবর। আসলে তিনি ফর্মে না থাকায় বিশ্বকাপে ভুগতে হয়েছে ভারতকে। তবে আপাতত তাঁর ফোকাস আইপিএলে। এদিন যে ছন্দে তিনি ব্যাট করলেন, সেটা বাকি দলগুলির জন্য মোটেই ভালো খবর নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব