Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
IPL 2026

আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ নাপসন্দ ভারতীয় বোর্ডের, শীঘ্রই আসছে কড়া নিয়ম

একাধিক ম্যাচে ক্রিকেটারদের সঙ্গিনীকে মাঠ ও টিম হোটেলে লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠতেই কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই। এবার 'গার্লফ্রেন্ড কালচার' নিয়ে কড়া হচ্ছে ভারতীয় বোর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:১৪

options
link
আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ নাপসন্দ ভারতীয় বোর্ডের, শীঘ্রই আসছে কড়া নিয়ম zoom
চলতি আইপিএলে মাহিকা শর্মা এবং সামরিন কৌর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ছবি সংগৃহীত।  

ক্রিকেটারদের সঙ্গে তাঁদের প্রেমিকাদেরও সফরসঙ্গী হিসাবে নানান জায়গায় দেখা যায়। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবারের আইপিএলে। একাধিক ম্যাচে ক্রিকেটারদের সঙ্গিনীকে মাঠ ও টিম হোটেলে লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠতেই কড়া অবস্থান নিচ্ছে বিসিসিআই। এবার ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে কড়া হচ্ছে ভারতীয় বোর্ড।

চলতি আইপিএলে (IPL 2026) হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান, অর্শদীপ সিং-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে ঘন ঘন দেখা গিয়েছে। যা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড। তাই ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ নিয়ে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটারদের এই প্রবণতাকে ঘিরে উদ্বিগ্ন বিসিসিআই। যা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে।

Advertisement

চলতি আইপিএলে হার্দিক পাণ্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান, অর্শদীপ সিং-সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে তাঁদের বান্ধবীদের সঙ্গে ঘন ঘন দেখা গিয়েছে। যা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা ও ম্যাচ প্রস্তুতিতে প্রভাব ফেলছে বলে মনে করছে বোর্ড।

পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিরোধ এবং পুলিশের কাছে অভিযোগ দায়েরের ঘটনাও বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে বোর্ড। একজন উচ্চপদস্থ বিসিসিআই কর্তা বলছেন, “এখনই যদি এর রাশ টানা না হয় ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। আমরা দেখছি টিম বাস পর্যন্ত অপেক্ষা করানো হচ্ছে, এমনকী অনেকেই খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকছেন।”

তিনি আরও বলেন, “আমি বুঝতে পারছি না এই নিয়ম কোথা থেকে এল? বিসিসিআইয়ের নীতিমালায় তো এমন কোনও নিয়ম নেই। শুধুমাত্র স্ত্রী ও পরিবারের সদস্যদেরই নির্দিষ্ট নিয়মের আওতায় অনুমতি দেওয়া হয়। সুতরাং কে এই অনুমোদন দিয়েছে, তা তদন্ত হওয়া উচিত।” ওই প্রতিবেদন অনুসারে, অ্যান্টি করাপশন ইউনিটের কিছু অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরাই কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের প্রেমিকাদের থাকার অনুমতি দিয়েছেন। এই প্রসঙ্গে বোর্ডের উদ্বেগ, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি ম্যাচ সংক্রান্ত তথ্য ফাঁসের ঝুঁকি বাড়াতে পারে। সূত্রের খবর, বোর্ডের আগামী বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। আইপিএল-সহ ভারতীয় দলের বিদেশ সফরেও নতুন নিয়মাবলি জারি করার পরিকল্পনা রয়েছে ভারতীয় বোর্ডের। এছাড়াও অ্যান্টি করাপশন ইউনিটকেও এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হতে পারে। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.