Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
MS Dhoni

ধোনির মগজাস্ত্রেই হাঁসফাঁস অবস্থা নাইটদের ব্যাটিংয়ের, মাঠে না থেকেও বাজিগর ‘থালা’!

প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তাই এখনও চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেননি 'থালা'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:৩৩

options
link
ধোনির মগজাস্ত্রেই হাঁসফাঁস অবস্থা নাইটদের ব্যাটিংয়ের, মাঠে না থেকেও বাজিগর ‘থালা’! zoom
মহেন্দ্র সিং ধোনি ও নুর আহমেদ। ফাইল ছবি

তিনি মাঠে নেই। চোটের জন্য বাইরে। তারপরও সেই মহেন্দ্র সিং ধোনির মন্ত্রেই সাফল্য পাচ্ছে চেন্নাই সুপার কিংস। যার উদাহরণ পাওয়া গেল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে। আফগান স্পিনার নুর আহমেদের ঘূর্ণিতে বেসামাল কেকেআর। আর এই সাফল্যের নেপথ্যে ধোনির মগজাস্ত্র।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমনিতেই চাপে ছিল নাইটরা। মাঝের দিকে চেন্নাই স্পিনাররা রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিনদের ফাঁস আটকে রেখেছিলেন। দু’জনকেই আউট করেন নুর। এর সঙ্গে অজিঙ্ক রাহানেও ফেরান তিনি। একসময় হ্যাটট্রিকের সুযোগও চলে এসেছিল আফগান স্পিনারের কাছে। দিনের শেষে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-২১-৩।

Advertisement

ম্যাচের পর চেন্নাইয়ের বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম বলেন, “উইকেট সাহায্য করেছে। নুর টার্ন পেয়েছে। ও বোলিং নিয়ে খুব খাটছে। অনুশীলনে ধোনির সঙ্গে নুর দীর্ঘক্ষণ কথা বলেছে। বিশেষ করে লেগ স্পিন আরও ক্ষুরধার করছে। আমার মনে হয়, সেটার সুবিধাই আজ পেল। তার ফলও আমরা দেখলাম। নুর খেলাটা ভালো বোঝে। ব্যাটারদের বিশ্লেষণ করে। সেই অনুযায়ী ফিল্ডার সাজায়। ও সব সময় প্রস্তুতি নিয়ে আসে।”

আইপিএলে প্রথম দু’টো হেরেছিল চেন্নাই। তারপর টানা দুই ম্যাচ জিতেছে। প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। সেই কারণে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। সম্ভবত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই দেখা যাবে ধোনিকে। কিন্তু তিনি ঢুকলে কে বাদ যাবেন, সেটাই প্রশ্ন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.