Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
IPL 2026

সূচি ঘোষণার পরও চিন্নাস্বামীতে খেলা হবে না বিরাটদের! কেন ফের সমস্যায় আরসিবি?

এই সমস্যার মধ্যে আরসিবি কেনার দৌড়ে যোগ দিয়েছে নতুন একটি সংস্থা। প্রায় ১৮ হাজার কোটি টাকার দর দিতে চলেছে সুইডেনের একটি ব্যবসায়িক সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৩:২৮

options
link
সূচি ঘোষণার পরও চিন্নাস্বামীতে খেলা হবে না বিরাটদের! কেন ফের সমস্যায় আরসিবি? zoom
ফাইল ছবি।

আইপিএলের (IPL 2026) সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলার কথা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সত্যিই কি চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) খেলতে পারবে আরসিবি? এখনও সেই সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর পড়েনি। আদৌ চিন্নাস্বামীতে আইপিএলের কোনও ম্যাচ হবে কি না, সেটা এখনও ঠিক করেনি কর্নাটক সরকার। তবে এই সমস্যার মধ্যে আরসিবি কেনার দৌড়ে যোগ দিয়েছে নতুন একটি সংস্থা। প্রায় ১৮ হাজার কোটি টাকার দর দিতে চলেছে সুইডেনের একটি ব্যবসায়িক সংস্থা।

২৮ মার্চ গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণের ঢাকে কাঠি পড়তে চলেছে। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭। ওই ঘটনার দায় কার? তা নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলেছে। অবশেষে কর্নাটক ক্রিকেট সংস্থা সরকারের কাছে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে আরসিবি।

Advertisement

কিন্তু সমস্যা এখনও শেষ হয়নি। আদৌ চিন্নাস্বামীতে ম্যাচ করা যাবে না, তার ছাড়পত্র দেবে কর্নাটক সরকার। তারা যে তদন্ত করেছে, সেটার রিপোর্ট পাওয়া যাবে ১৬ মার্চ। অর্থাৎ আগামী সপ্তাহের সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শুক্রবার এই বিষয়ে রাজ্য সরকার দ্বারা তৈরি বিশেষজ্ঞ কমিটি আলোচনায় বসে। সেখানে কর্নাটক ক্রিকেট সংস্থা ও আরসিবি’র প্রতিনিধিরাও ছিলেন। কেএসসিএ-র তরফ থেকে সেই মিটিংয়ে চিন্নাস্বামীর বর্তমান পরিকাঠামোর বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়। বিশেষজ্ঞ কমিটি থেকে যে যে বিষয়গুলোর মানোন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়েছিল, তা সম্পূর্ণ করা হয়েছে। ১৬ মার্চ বিশেষজ্ঞরা মতামত জানানোর পর জানা যাবে বিরাটরা চিন্নাস্বামীতে খেলতে পারবেন কি না?

আদৌ চিন্নাস্বামীতে ম্যাচ করা যাবে না, তার ছাড়পত্র দেবে কর্নাটক সরকার। তারা যে তদন্ত করেছে, সেটার রিপোর্ট পাওয়া যাবে ১৬ মার্চ। অর্থাৎ আগামী সপ্তাহের সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শুক্রবার এই বিষয়ে রাজ্য সরকার দ্বারা তৈরি বিশেষজ্ঞ কমিটি আলোচনায় বসে।

অন্যদিকে আরসিবি কেনার দৌড়ে নাম লেখাল সুইডেনের ব্যক্তিগত ইকুইটি ফার্ম ইকিউটি গ্রুপ। যার মূল্য উঠতে পারে প্রায় ১৮ হাজার কোটি টাকা। আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি এসেছে আরসিবির ঘরে। গতবছর অধরা মাধুরীর স্বাদ পেয়েছে আরসিবি। কিন্তু তারপরেই বদলে যাচ্ছে বিরাট কোহলিদের দলের মালিকানা। ১৭০০০ কোটিতে বিক্রি হয়ে যেতে পারে আরসিবি। সেই দৌড়ে আছেন আদর পুনাওয়ালা। করোনা ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর সবচেয়ে এগিয়ে রয়েছেন বলেও একটা সময়ে শোনা যাচ্ছিল। এছাড়া নাম আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার ভাইরাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.