Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ayush Mhatre

বড় ধাক্কা চেন্নাই শিবিরে, হ্যামস্ট্রিংয়ে চোট আয়ুষের, ছিটকে যেতে পারেন আইপিএল থেকে?

আইপিএলের মাঝপথে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৮ বছরের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৪

options
link
বড় ধাক্কা চেন্নাই শিবিরে, হ্যামস্ট্রিংয়ে চোট আয়ুষের, ছিটকে যেতে পারেন আইপিএল থেকে? zoom
চোটে কাবু আয়ুষের শুশ্রূষা চলছে। ছবি এক্স।

আইপিএলের (IPL 2026) মাঝপথে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৮ বছরের তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। দলের জন্য যা নিঃসন্দেহে বড় উদ্বেগের কারণ।

আইপিএলে ভালো ফর্মে আছেন আয়ুষ মাত্রে। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে তিন নম্বরে ব্যাট করতে নামায় সিএসকে। সঞ্জু স্যামসন (৭) রান পাননি। রুতুরাজ গায়কোয়াড়ও (১৯) পথ দেখাতে পারলেন না। অধিনায়ক ঈশান কিষানের অফ অর্ম অব্যাহত। এই পরিস্থিতিতে সেই একজনই ভরসা – আয়ুষ। ভঙ্গুর চেন্নাই ব্যাটিংয়ের একমাত্র আশা। এদিন যতক্ষণ ব্যাট করেছেন, ততক্ষণ প্রয়োজনীয় রান রেট নিয়ন্ত্রণের মধ্যে ছিল। ১৩ বলে ৩০ রান করে যান অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশীর অধিনায়ক। চোটে কাবু হয়েছিলেন। তারপর দুরন্ত ক্যাচে তাঁকে ফেরান হেনরিক ক্লাসেন।

Advertisement

ঝোড়ো ইনিংস খেলেও শেষ পর্যন্ত চিন্তা বাড়িয়েছেন এই তরুণ ব্যাটার। দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময় তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। এরপর ফিজিওর কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাট করতে নামলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। তাঁর নড়াচড়াতেই অস্বস্তির ছাপ স্পষ্ট ধরা পড়ছিল, যা সিএসকে’র জন্য চিন্তা বাড়িয়েছে। তাঁর চোট নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলছেন, “ওর হ্যামস্ট্রিংয়ে ভালো টান ধরেছিল। চোট কতটা গুরুতর সেটা স্ক্যান করানোর পর বোঝা যাবে। রবিবার বা সোমবার স্ক্যান হবে। তবে প্রাথমিকভাবে চোটের অবস্থা বেশ খারাপই মনে হচ্ছে। মাত্রে খেলতে না পারলে আমাদের জন্য বড় ক্ষতি। খুবই ভালো ফর্মে ছিল।”

হাসির সংযোজন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। শেষ পর্যন্ত ও খেলতে না পারলে অন্য কেউ সুযোগ পাবে। আমাদের হাতে বেশ কিছু ভালো ক্রিকেটার রয়েছে। ওরা সুযোগ পায়নি। ওদের জন্য সুযোগ তৈরি হল। আয়ুষের জন্য খারাপ লাগছে। ওকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে। সেটা জানি না। আশা করি, ওর জায়গা নেওয়ার জন্য বাকিরা ঝাঁপিয়ে পড়বে। সুযোগের সদ্ব্যবহার করবে।” ১৮ বছরের এই ক্রিকেটারের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি আইপিএলে ছয় ম্যাচে ২০১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট আকর্ষণীয়। ১৭৭.৮৭। চেন্নাইয়ের হয়ে এই মরশুমে সর্বোচ্চ রানও আয়ুষের নামে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.