Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
IPL 2026 Final

আইপিএল জিতলেই কোটি টাকার হাসি, রানার্স দলের ভাঁড়ারে কত?  

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ আইপিএল। চলতি মরশুমেও আর্থিক দিক থেকে রয়েছে বড়সড় চমক। বিশেষ করে ফাইনালের পুরস্কারমূল্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৮:৩৯

options
link
আইপিএল জিতলেই কোটি টাকার হাসি, রানার্স দলের ভাঁড়ারে কত?   zoom
প্রতীকী ছবি।

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ আইপিএল (IPL 2026)। চলতি মরশুমেও আর্থিক দিক থেকে রয়েছে বড়সড় চমক। বিশেষ করে ফাইনালের (Final) পুরস্কারমূল্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধ্যায় চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। প্রশ্ন হল, চ্যাম্পিয়ন দল কত পাবে? রানার্স দলের পকেটেই বা ঢুকবে কত? 

এই মরশুম শুরুর আগে প্রতিটি দলের জন্য নিলামের বাজেট ছিল ১২৫ কোটি টাকা, যা বাড়তে বাড়তে এবছর পৌঁছেছে ১৫১ কোটি টাকায়। শুধু দল নয়, পুরো টুর্নামেন্টের পুরস্কারমূল্যও বেড়েছে। শীর্ষ চার দলের জন্য মোট ৪৬.৫ কোটি টাকা পুরস্কার হিসাবে রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি টাকা। রানার্স-আপ পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের ভাঁড়ারে ঢুকবে ৭ কোটি। চতুর্থ সানরাইজার্স হায়দরাবাদ পাবে ৬.৫ কোটি। তবে এই পুরস্কারের পুরো টাকা দল নিজেদের কাছে রাখতে পারে না। আইপিএলের নিয়ম অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ অর্থ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দিতে হয়। ফলে ক্রিকেটাররা নিজেদের চুক্তির বাইরেও অতিরিক্ত আয় করেন।

Advertisement

The IPL 2026 champions will receive ₹30 crore in prize money, while the runners-up are set to earn ₹13 crore

একটি দল যদি পুরো মরশুমে ফাইনাল পর্যন্ত পৌঁছে মোট ১৭টি ম্যাচ খেলে, তাহলে একজন খেলোয়াড়ের অতিরিক্ত আয় একঝটকায় অনেকটাই বেড়ে যেতে পারে। ম্যাচ ফি, জয়ের বোনাস ও অন্যান্য পারফরম্যান্স ইনসেন্টিভ মিলিয়ে এই বাড়তি আয় প্রায় ১.২৭ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। এমনকী তুলনামূলকভাবে কম দামের ক্রিকেটাররাও পুরো মরশুম শেষে ভালো পারফরম্যান্স ও দলের সাফল্যের কারণে প্রায় ১.৩৫ কোটি টাকা বা তারও বেশি রোজগার করতে পারেন। এটাই আইপিএলের ক্যারিশমা।

এছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও আলাদা আলাদা পুরস্কার দেওয়া হয়, যা খেলোয়াড়দের আয় আরও বাড়িয়ে দেয়। অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্রতিটি পুরস্কারের জন্য প্রায় ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়। এমার্জিং প্লেয়ার পান প্রায় ২০ লক্ষ টাকা। সব মিলিয়ে অন্যান্য বিশেষ পুরস্কার মিলিয়ে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত পুরস্কারও আলাদা করে দেওয়া হয়। এই কারণেই যেকোনও তরুণ ক্রিকেটারের কাছে আইপিএল খেলা স্বপ্নের মতো।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.