Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Hardik Pandya

হার্দিকের ‘ধমক’ খেয়েই সেঞ্চুরি, চার-ছক্কার বৃষ্টির আগে তিলককে কী বলেছিলেন মুম্বই অধিনায়ক?

Tilak Varma: চেনা ছন্দে ফিরলেন তিলক বর্মা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়েও ফেরালেন। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি সনৎ জয়সূর্যকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:৩২

options
link
হার্দিকের ‘ধমক’ খেয়েই সেঞ্চুরি, চার-ছক্কার বৃষ্টির আগে তিলককে কী বলেছিলেন মুম্বই অধিনায়ক? zoom
হার্দিক পাণ্ডিয়া ও তিলক বর্মা। ছবি: বিসিসিআই

চেনা ছন্দে ফিরলেন তিলক বর্মা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়েও ফেরালেন। ইনিংসের শুরুটা ভালো হয়নি। তারপর হার্দিকের ‘ধমক’ খেয়েই ব্যাটে চার-ছক্কার বন্যা। ঠিক কী বলেছিলেন মুম্বই অধিনায়ক?

এবারের আইপিএলে তিলকের (Tilak Varma) রান ছিল যথাক্রমে- ২০, ০, ১৪, ১, ৮। দলও হারছিল। তিলককে বসিয়ে দেওয়ার কথাও উঠতে থাকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি ভারতের তরুণ ব্যাটারের। প্রথম ২২ বলে করেছিলেন মাত্র ১৯ রান। পরের ২৩ বলে অবিশ্বাস্য ৮২ রান! তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ৭টি ছক্কা। শেষ পর্যন্ত ৪৫ বলে ১০১ রান করেন। শেষ যে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন, তার নাম সনৎ জয়সূর্য।

Advertisement

মুম্বইয়ের ইনিংসের বয়স তখন ১৪ ওভার। তিলক ১৯ রানে ব্যাট করছিলেন। সেই সময় দেখা যায়, হার্দিক (Hardik Pandya) গিয়ে তিলককে কড়া ভাষায় কিছুটা একটা বলছেন। তারপরই তিলকের বিস্ফোরণ শুরু হয়। ম্যাচের পর হার্দিক জানালেন, ঠিক কী বলেছিলেন। তিনি বলেন, “আমি জানতাম, তিলকের যা প্রতিভা, তাতে ওর চিন্তা করা উচিত নয়। আমার বার্তা খুব স্পষ্ট ছিল। আমি শুধু ওকে বলি, বল দেখো আর মারতে থাকো। তারপরই ও দারুণ ব্যাট করে। তিলককে এই কথাগুলো বলা খুব দরকার ছিল।”

যদিও হার্দিক নিজে রান পাননি। ১৬ বলে ১৫ রান করে আউট হন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই অধিনায়কের ব্যাট চলেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.