প্লেঅফের লড়াই এখনও বাকি কেকেআরের। খাতায়-কলমে হলেও নাইট রাইডার্সের আশা বেঁচে আছে। এর মধ্যেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে দল ছাড়লেন তারকা ক্রিকেটার। টেস্ট দলে ডাক পেয়ে নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছেন রাচীন রবীন্দ্র।
এই বিষয়ে আরও খবর
২৭ মে থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট নিউজিল্যান্ডের। তারপর ৪ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই দলে আছেন রাচীন। তার প্রস্তুতি শিবিরে যোগ দেওয়ার জন্য নাইট শিবির ছাড়লেন রাচীন। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। আর সেখানে রাচীন দলের গুরুত্বপূর্ণ সদস্য।
কেকেআরের তরফ থেকে জানানো হয়েছে, ‘রাচীন রবীন্দ্র ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে লাল বলের ক্রিকেটে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন।’ যদিও রাচীনের ফিরে যাওয়ায় দল গঠনে খুব একটা প্রভাব পড়বে না। এখনও পর্যন্ত কেকেআরের কোনও ম্যাচে খেলেননি রাচীন। ২ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে কেনে নাইটরা। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং করেন। একাধিকবার তাঁকে খেলানো নিয়ে চর্চা হলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেনি।
Best wishes from the Knights as Rachin heads home to prepare for national duty 💜 pic.twitter.com/LcYQTGMRBG
— KolkataKnightRiders (@KKRiders) May 15, 2026
এই মুহূর্তে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে কেকেআর। প্লেঅফে যাওয়ার আশা খুবই ক্ষীণ। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কঠিন ম্যাচ। সেই ম্যাচ হারলে প্লেঅফের লড়াই থেকে পুরোপুরি ছিটকে যাবে নাইটরা। ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস ম্যাচ খেলার পর শহর ছেড়েছিল কেকেআর। রাজ্যে নির্বাচনের জন্য পরপর চারটে অ্যাওয়ে ম্যাচ খেলে বৃহস্পতিবার ফিরলেন অজিঙ্ক রাহানেরা। শুক্রবার ইডেনে গুজরাট ম্যাচের প্রস্তুতি সারবেন তাঁরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?



