Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ajinkya Rahane

‘দুঃসহ’ রাহানেকে এবার ছাঁটাই করবে কেকেআর! কে হতে পারেন বিকল্প?

এবারের আইপিএলে এ পর্যন্ত পাওয়ার প্লে-তে ব্যাটিং করে রাহানে মেরেছেন মাত্র আটটা বাউন্ডারি এবং ন'টা ওভার বাউন্ডারি। ওপেন বা তিনে নেমে ম্যাচ পিছু গড়ে তিনখানা বাউন্ডারি মারা, এ যুগে স্রেফ অপরাধ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৪৩

options
link
‘দুঃসহ’ রাহানেকে এবার ছাঁটাই করবে কেকেআর! কে হতে পারেন বিকল্প? zoom
অজিঙ্কা রাহানে। ছবি এক্স।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) দশা তথৈবচ। অত্যন্ত তথৈবচ। কেকেআর জিতছে না। পরের পর ম্যাচে হারছে। দ্বিতীয় শেষে তৃতীয় সপ্তাহে পদার্পণ করল আইপিএল উনিশ। কিন্তু কেকেআর এখনও পর্যন্ত একটা ম্যাচও জিতে উঠতে পারল না।

চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে ৩২ রানের পর্যদুস্ত হওয়ার পর প্রথম একাদশে বদলের ইঙ্গিত দিয়েছেন রাহানে। চেন্নাই-যুদ্ধ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বেশ কিছু অসামাঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলে যান নাইট অধিনায়ক। টিম দশ দলের মধ্যে দশ নম্বরে। অথচ রাহানে বলেন যে, টিম নাকি ভালো খেলছে। বোলিং ভালো হচ্ছে। ডুবিয়েছে ব্যাটিং। টিমের প্রধন ব্যাটারদের একজনকে শেষ পর্যন্ত থাকতে হত। পাওয়ার প্লে-তে আরও বেশি রান তুলতে হত। “আমরা সঠিক কম্বিনেশনে খেলছি গত দু’টো ম্যাচ ধরে। হারলেও আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে। তবে হ্যাঁ, রেজাল্ট দলের পক্ষে না গেলে, বদলের কথা ভাবতে তো হবে, “বলে যান তিনি। অর্থাৎ আগামী ১৭ এপ্রিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম একাদশে বদলের ইঙ্গিত। কেউ একজন আসবেন। কেউ একজন বসবেন। এবার হয়তো টিম সিফার্টকে খেলানো হবে। ফিন অ্যালেনকে বসিয়ে। কিন্তু তাতে দলের চালচিত্র আমূল বদলে যাবে কি? সবচেয়ে বড় প্রশ্ন যেখানে স্বয়ং অধিনায়ক রাহানেকে নিয়ে। তাঁর পুরনোপন্থী টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে।

Advertisement
IPL 2026: Ajinkya Rahane may lose KKR captaincy
ম্যাচে চাপে কেকেআর। ফাইল ছবি।

পরের পর হারে (পাঁচ মাচে চার হার, নিষ্ফলা পাঞ্জাব ম্যাচ থেকে শুধু এসেছে এক পয়েন্ট) ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ কেকেআর সমর্থকরা রীতিমতো অভিসম্পাত করা শুরু করেছেন রাহানেকে। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরকে। এঁরা এখনই দু’জনের ‘বিতাড়ন’ চান। এক, অধিনায়ক অজিঙ্ক রাহানে। দুই, পঁচিশ কোটির সুপারফ্লপ অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। এটা ঘটনা যে, গ্রিন আকাশছোঁয়া প্রাইস ট্যাগের চাপে চিড়েচ্যাপ্টা রীতিমতো। আত্মবিশ্বাস তাঁর এমনিই তলানিতে তার উপর উল্টোপাল্টা জায়গায় ব্যাটিং করিয়ে প্রিনের ‘লালবাতি’ পাকাপাকি ভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সিএসকের বিরুদ্ধে ছ’নম্বরে ব্যাট করতে পাঠানো হয় গ্রিনকে। যা কি না তাঁর অভ্যন্ত ব্যাটিং পজিশনই নয়। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বুধবারও বলেছেন যে, গ্রিনকে খেলালে উপরে খেলাও। পরে ব্যাট করতে নামিয়ে লাভ নেই।”

পরের পর হারে (পাঁচ মাচে চার হার, নিষ্ফলা পাঞ্জাব ম্যাচ থেকে শুধু এসেছে এক পয়েন্ট) ক্ষুব্ধ, বীতশ্রদ্ধ কেকেআর সমর্থকরা রীতিমতো অভিসম্পাত করা শুরু করেছেন রাহানেকে। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরকে। এঁরা এখনই দু’জনের ‘বিতাড়ন’ চান।

আসলে নাইট সমস্যার মূলে একজনই-রাহানে স্বয়ং। প্রথমত তিনি অধিনায়ক, তাই তাঁকে বসানো সম্ভব হচ্ছে না। রাহানের দ্বিতীয় সমস্যা, তিনি ওপেন কিংবা ফার্স্ট ডাউন ছাড়া অন্য কোনও ব্যাটিং পজিশনে স্বচ্ছন্দ নন। এবং অধিনায়ককে জায়গা করে দিতে দিয়ে, ক্রমাগত বাকিদের ব্যাটিং অর্ডার ‘শাফল’ করতে হচ্ছে। অথচ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতিবেগের সঙ্গে মানিয়ে নিতে সাঁইত্রিশ বছরের রাহানে স্রেফ পারছেন না। নাইট অধিনায়কের ব্যাটিং উৎকর্ষতা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অর্থহীন। দেশের হয়ে আশিটা টেস্ট খেলেছেন রাহানে। ভারতবর্ষের শ্রেষ্ঠ টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। কিন্তু তাঁর যা ব্যাটিং ঘরানা, যে দর্শন নিয়ে রাহানেকে তাঁর ‘মাসল মেমোরি’ ব্যাট করতে বলে, তা অধুনা টি-টোয়েন্টি পৃথিবীতে অচল আধুলি। আরও বেশি করে ফারাকটা বোঝা যায়, অভিষেক শর্মা-ঈশান কিষাণ-বৈভব সূর্যবংশীদের দেখলে। টি-টোয়েন্টি ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন যাঁরা। এর সঙ্গে জুড়ে নিন আয়ুষ মাত্রে, প্রিয়াংশ আরিয়াদের। যাঁরা উল্কার গতিতে উঠে আসছেন। এঁদের পাশে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের নিরিখে কোথায় রাহানে? কোথায় তাঁর ব্যাটিং ঘরানার স্থান?

লিখতে অসুবিধে নেই, কেকেআর টিমে ব্যাটার রাহানেরই জায়গা হয় না। অধিনায়কত্ব দূরস্থান। ভাবা যায়, এবারের আইপিএলে এ পর্যন্ত পাওয়ার প্লে-তে ব্যাটিং করে রাহানে মেরেছেন মাত্র আটটা বাউন্ডারি এবং ন’টা ওভার বাউন্ডারি। ওপেন বা তিনে নেমে ম্যাচ পিছু গড়ে তিনখানা বাউন্ডারি মারা, এ যুগে স্রেফ অপরাধ! সমস্যা হল, দলের সহ অধিনায়ক যিনি, সেই রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড দেওয়াও প্রবল ঝুঁকির হয়ে যাবে। কারণ, তিনিও কুৎসিত ফর্মের গোলকধায় ঘুরপাক খাচ্ছেন। একেবারেই রানের মধ্যে নেই রিঙ্কু সিং। পুরো সেট আপে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে রভম্যান পাওয়েলের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাঁইত্রিশটা টি-টোয়েন্টি আর তিনটে ওয়ান ডে-তে ক্যাপ্টেন্সি করেছেন পাওয়েল। কিন্তু দলে তাঁর জায়গাই অনিয়মিত। তা ছাড়া ইয়ন মর্গানকে নিয়ে দুঃসহ অভিজ্ঞতার পর বিদেশি অধিনায়ক নিয়োগে কেকেআরের অ্যালার্জি রয়েছে, শোনা যায়। কেকেআরকে তা হলে বাঁচাবে কে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.