অবশেষে কি মাঠে নামতে চলেছেন কেকেআরের ‘ত্রাতা’ ১৮ কোটির পেসার মাথিশা পাথিরানা? হায়দরাবাদ ম্যাচের আগে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে নাইট শিবিরে। পাথিরানা কেকেআর শিবিরে যোগ দিয়েছেন সপ্তাহখানেক আগে। ইতিমধ্যেই পুরোদমে অনুশীলন করছেন তিনি। নেটে বেশ নজরও কাড়ছেন। সব মিলিয়ে রবিবার পাথিরানার নামায় কোনও বাধা নেই। কিন্তু তিনি কী খেলবেন? রা কাটছে না নাইট শিবির।
টানা ব্যর্থতা কাটিয়ে জয়ের সরণিতে ফিরেছে কেকেআর। পরপর দু’ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে তারা। পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকলেও অঙ্কের বিচারে প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। সেটাই আপাতত অক্সিজেন দিচ্ছে কেকেআরকে। রবিবার লখনউয়ে ম্যাচ খেলে সরাসরি হায়দরাবাদ গিয়েছে দল। সেখানে দু’দিন বিশ্রাম নিয়ে ফের মাঠে নেমে পড়ছেন ক্রিকেটাররা। এই বিরতি দলকে নতুন করে শুরু করতে সাহায্য করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। পুরোদমে অনুশীলন করছেন পাথিরানাও।
আরও পড়ুন:
রবিবার তিনি কি খেলবেন? বোলিং কোচ টিম সাউদি বলছেন, “এটা ঠিক যে মাথিশা আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ও অনুশীলন করেছে। নিজের সেরাটা দিচ্ছে। কিন্তু রবিবার ওঁর খেলা না খেলা নির্ভর করছে একাধিক ফ্যাক্টরের উপর।” কোন কোন ফ্যাক্টর? সাউদির কথায়, “আমরা পরিস্থিতি দেখব, এবং সেইমত দলের ভারসাম্যের কথা ভেবে সিদ্ধান্ত নেব। ও অনুশীলনে দারুন বল করছে। ওর মতো বোলার থাকা সত্যিই সুবিধা করে দেয়।”
কেকেআর সূত্রের খবর, পাথিরানাকে রবিবার নামানোর কথা ভাবা হচ্ছে। তবে তাতে দলের সমীকরণে বহু বদল আনতে হবে। কারণ প্রথম একাদশে চার বিদেশির মধ্যে ৩ জনকে এখন একপ্রকার নিশ্চিত ধরে নিচ্ছে নাইটরা। পাওয়েল, নারিন এবং গ্রিন খেলবেনই। সেক্ষেত্রে সাইফার্টকে বসিয়ে পাথিরানাকে খেলানোর কথা ভাবা হতে পারে। আগের মতো ওপেন করতে পাঠানো হতে পারে নারিনকে। অন্যদিকে বৈভব এবং কার্তিক ত্যাগীর মধ্যে একজন ভারতীয় পেসারকে বসিয়ে এক ব্যাটার খেলানো যেতে পারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ