Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
KKR

IPL 2026, KKR vs GT: গ্রিন রানের দেখা পেলেও হল না ‘সবুজ বিপ্লব’, নাইটদের প্রথম জয়ের জন্য পর্যাপ্ত রান উঠল কি?

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ধুঁকতে ধুঁকতে, একাধিকবার জীবনদান পেয়ে শেষ পর্যন্ত ৭৯ রান করলেন অজি তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২১:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২১:২৮

options
link
IPL 2026, KKR vs GT: গ্রিন রানের দেখা পেলেও হল না ‘সবুজ বিপ্লব’, নাইটদের প্রথম জয়ের জন্য পর্যাপ্ত রান উঠল কি? zoom

আর কবে, আর কবে, আর কবে করতে করতে অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসেই পড়ল। পাঁচ ইনিংসে ব্যর্থতার পর অবশেষে রানের দেখা পেলেন ২৫ কোটির ক্যামেরন গ্রিন। ধুঁকতে ধুঁকতে, একাধিকবার জীবনদান পেয়ে শেষ পর্যন্ত ৭৯ রান করলেন অজি তারকা। সেটা অনায়াসে সেঞ্চুরি হতে পারত। রান পেলেও তাঁকে ঠিক ‘সবুজ বিপ্লব’ বলা যায় না। এমন একটা দিনে রান পেলেন, যেদিন আর কাউকে খুব একটা সঙ্গ পেলেন না। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নাইটদের রান দাঁড়াল ১৮০। গ্রিনের ‘আর কবে’ পর্ব মিটল। নাইট রাইডার্সের প্রথম জয়ের অপেক্ষা কি মিটবে?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। যুক্তি ছিল, ব্যাটাররা স্বাধীনভাবে, সাহসী ক্রিকেট খেলুক। সেই উদ্দেশে ফিন অ্যালেনের বদলে টিম সেইফার্টকে খেলায় কেকেআর। কিন্তু যিনি ‘সাহসে’র কথা বলছেন, তিনি যদি প্রথম বলেই আউট হন, তাহলে দলের কী অবস্থা দাঁড়ায়? মহম্মদ সিরাজের বলে প্রথম ওভারেই রাহানে ক্যাচ তুলে আউট। পরের ওভারে ফর্মে থাকা অঙ্গকৃষ রঘুবংশীকে ফেরান কাগিসো রাবাদা। সেইফার্ট শুরুটা খারাপ করেননি। তবে তিনিও ১৯ রানের বেশি করতে পারলেন না।

Advertisement

তাহলে কি ফের আরও একটা ব্যাটিং বিপর্যয়? রভম্যান পাওয়েল সুযোগ পেলে ব্যাট চালাচ্ছিলেন ঠিকই, কিন্তু ক্যামেরন গ্রিনকে নিয়ে কার্যত আশাভরসা হারিয়ে ফেলেছিলেন নাইটভক্তরা। পাওয়ারপ্লে’তে ওঠে মাত্র ৩৭ রান। রভম্যান মোটামুটি প্রতি ওভারে একটা বাউন্ডারি হাঁকিয়ে স্কোরবোর্ড সচল রাখছিলেন। অন্যদিকে একটা সময় গ্রিনের রান ছিল ১৪ বলে ৮ রান। রশিদ খানের ঘূর্ণির সামনে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। সেই পরিস্থিতিতে তরুণ অশোক শর্মার বলে আউট হন রভম্যান (২৭)। তবে অবশেষে দায়িত্ববোধের পরিচয় দিলেন গ্রিন। কেন তাঁকে ২৫ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, তার প্রমাণও দিলেন। ৬২ রানের মাথায় ওয়াশিংটন সুন্দর গ্রিনের ক্যাচ ফেলেন। গুজরাটের উইকেটকিপার জস বাটলারের সহজ স্টাম্পের সুযোগ হাতছাড়া করেন।

সেসব বাদ দিলে চার-ছক্কার কমতি ছিল না গ্রিনের ব্যাটে। ৫৫ বলে ৭৯ রানের ইনিংসে ছিল ৭টি চার ও চারটি ছক্কা। তবে কার কাউকে সঙ্গ পেলেন না। রিঙ্কু সিংয়ের অফ ফর্ম অব্যাহত। হাতে অনেকটা সময় থাকা সত্ত্বেও যদি ১ রানে আউট হন, তাহলে কবে আর ভরসাযোগ্য হবেন! সুনীল নারিনকে শেষের দিকে নামিয়ে ঝোড়ো ইনিংস আশা করা ভুল। একমাত্র ৮ বলে ১৭ রান করে রমনদীপ কিছুটা চেষ্টা করেছিলেন। আর গ্রিন? শুরুটা যেভাবে করেছিলেন, শেষটাও সেভাবে। রানের গতি কমিয়ে। শেষ তিন ওভারে উঠল মাত্র ১৫ রান। যার জেরে রানটা ১৮০-এ আটকে গেল। নাইটদের প্রথম জয়ের জন্য সেটা আদৌ পর্যাপ্ত কি?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.