Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
IPL 2026

IPL 2026: KKR VS PBKS, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, পড়ে পাওয়া চোদ্দ আনার মতো ‘মহার্ঘ’ ১ পয়েন্ট নাইটদের ঝুলিতে

ম্যাচ ভেস্তে যাওয়ায় এবারের আইপিএলে প্রথম পয়েন্ট কেকেআরের ঝুলিতে। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আটে কেকেআর। নাইটদের রানরেটও খুব খারাপ। -১.৯৬৪। যা আগামী দিনে সমস্যায় ফেলতে পারে তাদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২৩:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২৩:৪১

options
link
IPL 2026: KKR VS PBKS, ইডেনে ভেস্তে গেল ম্যাচ, পড়ে পাওয়া চোদ্দ আনার মতো ‘মহার্ঘ’ ১ পয়েন্ট নাইটদের ঝুলিতে zoom
ইডেনে ভেস্তে গেল ম্যাচ। ছবি রয়টার্স।

ইডেনে পাঞ্জাব কিংস খেলতে এলেই বৃষ্টি হয়। আর সেই ম্যাচ পণ্ডও হয়ে যায়। এটাই যেন ভবিতব্য হয়ে গিয়েছে। গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এবারও পাঞ্জাব ম্যাচের বল গড়াতেই বৃষ্টির থাবা। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল হওয়াতে ‘মহার্ঘ’ ১ পয়েন্ট এল কেকেআরের ঘরে।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টানা হারে বেশ কিছুটা কোণঠাসা অবস্থায় ছিল নাইটদের জোড়া হারের জন্য প্রাক্তনদের সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছিল নাইটদের। কলকাতা নাইট রাইডার্সের সমস্যা কোথায় কোথায়, তা সহজেই অনুমেয়। বোলিংয়ে আগ্নেয়াস্ত্রের ঘাটতি, ফিনিশিং দুর্বল, স্পিনাররা ছন্দহীন, প্ল্যান বি’র অভাব সব কিছু নিয়ে একেবারে ঘেঁটে ঘ অবস্থা রাহানেদের। কিন্তু সমাধান? উত্তর নেই বললেই চলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এত সব যদি-কিন্তুর মাঝে সোমবার ইডেনে ঘরের মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। দুই ব্রহ্মাস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ‘বাদ’ দিয়েই। ৭ বছর পর দুই স্পিনারকে ছাড়া মাঠে নামল নাইটরা। অধিনায়ক রাহানে জানিয়ে গেলেন, নারিন অসুস্থ ও বরুণ আগের ম্যাচে চোট পেয়েছেন। আবার এটাও ঠিক যে, দুই স্পিনারই ফর্মে নেই। এমন একটা ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কেকেআর। তবে তিন ওভার যেতে না যেতে যেভাবে ঝড়-বৃষ্টি তাণ্ডব চালাল, তাতে দর্শকরা তো ধরেই নিয়েছিলেন, ভেস্তে যাবে ম্যাচ। একজনকে তো গ্যালারির বাকেট চেয়ারে বেঘোরে ঘুমোতেও দেখা গেল। তবুও রাত পৌনে এগারোটা নাগাদ বৃষ্টি কমায় আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। 

নিজস্ব চিত্র।

মাঠ খেলার উপযুক্ত করে তোলার কাজ করছেন মাঠকর্মীরা। কভারও ধীরে ধীরে সরানো হয়। মাঠে নেমে তদারকি করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। এই পরিস্থিতির মধ্যেই মাঠে নামলেন পাঞ্জাব কোচ রিকি পন্টিং। ঘাস ছুঁয়ে দেখে মাঠ কতটা ভেজা, সেটাই যাচাই করার চেষ্টা করলেন। তবে শেষ পর্যন্ত ভেস্তেই গেল ম্যাচ। আম্পায়ারেরা মাঠ পরিদর্শনের পর দুই অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেন, ১১.১৪-র মধ্যে খেলা শুরু করে ৫ ওভারের ম্যাচ শুরু সম্ভব নয়। ফলে দুই দল ভাগাভাগি করে নিল ১ পয়েন্ট।

মাঠে নেমে তদারকি করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, বৃষ্টি আসার আগে ৩.৪ ওভারে ২ উইকেটে ২৫ রান ছিল কেকেআরের। ইনিংসের দ্বিতীয় ওভারেই চাপে পড়ে যায় নাইটরা। শুরুতেই জোড়া ধাক্কা খায় তারা। জেভিয়ার বার্টলেট একই ওভারের চতুর্থ এবং ষষ্ঠ বলে ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনকে ফেরান। অনেকেই বলছেন, বৃষ্টিতে খেলার ‘বারোটা’ বেজে ভালোই হল। আরে বাবা, নিদেনপক্ষে একটা পয়েন্ট তো ঘরে এল!

এই ম্যাচের পর পাঞ্জাব কিংস ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রীতি জিন্টার দল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আরসিবি। আরও দুই দল দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ স্থানে। রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে আটে কেকেআর। নাইটদের রানরেটও খুব খারাপ। -১.৯৬৪। যা আগামী দিনে সমস্যায় ফেলতে পারে তাদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.