Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
KKR vs PBKS

IPL 2026: KKR VS PBKS, কলকাতায় মুষল ধারে বৃষ্টি, সঙ্গে ঝড়, ৫ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় কখন? 

পূর্বাভাস মেনেই আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ বাতিল হয়ে যেতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ২২:২৪

options
link
IPL 2026: KKR VS PBKS, কলকাতায় মুষল ধারে বৃষ্টি, সঙ্গে ঝড়, ৫ ওভারের ম্যাচ শুরু করার শেষ সময় কখন?  zoom
বৃষ্টিতে ইডেনে আপাতত বন্ধ রয়েছে ম্যাচ। ছবি সংগৃহীত।

সোমবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল খেলা চলাকালীন বৃষ্টি হতে পারে। এবার সেটাই সত্যি হল। ইডেনে বৃষ্টির কারণে আপাতত স্থগিত ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের রান তখন ৩.৪ ওভারে ২ উইকেটে ২৫। বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। এই মুহূর্তে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে।

গতবছরও ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নাইটদের (KKR vs PBKS) ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সেই ম্যাচে প্রথম ব্যাট করে ২০১ রান তুলেছিল পাঞ্জাব। রান তাড়া করতে নেমে প্রথম ওভার ব্যাট করে কেকেআরও। কিন্তু তারপরেই ঝেঁপে বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। প্রিয় দলের দুরন্ত ব্যাটিং বা জয়, কোনওটাই দেখার সৌভাগ্য হয়নি কেকেআর ভক্তদের। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। এবারও পাঞ্জাব ম্যাচের বল গড়াতেই বৃষ্টির থাবা।

Advertisement
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলছেন শাহরুখ খান।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কেকেআর। টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা অজিঙ্ক রাহানের দল। দলকে তাতাতে এদিন ইডেনে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছিলেন ‘কিং খানে’র কন্যা সোহানাও। বৃষ্টিতে যখন ম্যাচ বন্ধ, সেই সময় শাহরুখকে দেখা গেল কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে কথা বলতে। 

উল্লেখ্য, নাইটদের দুই ব্রহ্মাস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে ‘বাদ’ দিয়েই নেমেছিল কেকেআর। অধিনায়ক রাহানে জানিয়ে গেলেন, নারিন অসুস্থ ও বরুণ আগের ম্যাচে চোট পেয়েছেন। ৭ বছর পর দুই স্পিনারকে ছাড়া মাঠে নামল কেকেআর। আবার এটাও ঠিক যে, দুই স্পিনারই ফর্মে নেই। এমন একটা ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে কেকেআর।

ইনিংসের দ্বিতীয় ওভারেই চাপে পড়ে যায় নাইটরা। জোড়া ধাক্কা খায়। জেভিয়ার বার্টলেট একই ওভারের চতুর্থ এবং ষষ্ঠ বলে ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনকে ফেরালেন তিনি। তবে আপাতত ম্যাচ বন্ধ। সন্ধে ৭.৫০ নাগাদ ম্যাচ বন্ধ হওয়ার পর বৃষ্টি কমেনি। সঙ্গে ঝড়। আইপিএলের নিয়ম অনুযায়ী রাত ৯.১০ মিনিটের পর থেকে কমতে শুরু করেছে ওভার। পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় হল রাত ১১.১৪। অনেকেই বলছেন, আজ বৃষ্টিতে খেলার ‘বারোটা’ বাজলে খুব মন্দ হয় না। আরে বাবা, নিদেনপক্ষে একটা পয়েন্ট তো আসবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.