Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Rinku Singh

ম্যাচ শেষে মুম্বই ড্রেসিংরুম থেকে ব্যাট ‘চুরি’ রিঙ্কুর, ধরা পড়ে দোষ চাপালেন নাইট সতীর্থের ঘাড়ে!

এবার আর একটা নয়। জোড়া ব্যাট 'চুরি' করলেন নাইট তারকা। ম্যাচের পর হাত মেলানোর সময় হার্দিকের ব্যাটও নিয়ে রওনা দিলেন কেকেআরের সহ-অধিনায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২০:২০

options
link
ম্যাচ শেষে মুম্বই ড্রেসিংরুম থেকে ব্যাট ‘চুরি’ রিঙ্কুর, ধরা পড়ে দোষ চাপালেন নাইট সতীর্থের ঘাড়ে! zoom
ছবি: মুম্বই ইন্ডিয়ান্সের সোশাল মিডিয়া

ব্যাট নেওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। এবার আর একটা নয়। জোড়া ব্যাট ‘চুরি’ করলেন নাইট তারকা। ম্যাচ হারলেও একেবারে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম থেকে ব্যাট নিয়ে এলেন রিঙ্কু। এখানেই শেষ নয়। ম্যাচের পর হাত মেলানোর সময় হার্দিকের ব্যাটও নিয়ে রওনা দিলেন কেকেআরের সহ-অধিনায়ক।

আসলে সহ-অধিনায়ক হতে পারেন, কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে রিঙ্কু সিংকে। অজিঙ্ক রাহানে চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় নাইটদের ফিল্ডিংয়ের সময় অধিনায়কের দায়িত্ব বর্তায় রিঙ্কুর উপর। ম্যাচে কেকেআর ৬ উইকেটে হেরেছে। কিন্তু স্বভাবসিদ্ধ কর্মকাণ্ড থেকে সরে আসেননি।

Advertisement

ম্যাচের পর সব প্লেয়াররা হাত মেলান। সেই সময় হার্দিকের থেকে দিব্যি ব্যাট নিয়ে রওনা দেন রিঙ্কু। আর ঘুরেও তাকাননি। তারপর মুম্বই ইন্ডিয়ান্স থেকে একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে দেখা যায় মুম্বইয়ের ড্রেসিংরুমে হাজির রিঙ্কু ও অঙ্গকৃষ রঘুবংশী। একটু পর রিঙ্কু একটি ব্যাট নিয়ে হাঁটতে থাকেন। কিন্তু ‘দোষ’ চাপিয়ে দেন সতীর্থ ফিন অ্যালেনের উপর। ক্যামেরার সামনে পরিষ্কার বলে দেন, “আরে এটা আমার ব্যাট না। এটা ফিন অ্যালেনের ব্যাট।”

কিন্তু রিঙ্কুর কর্মকাণ্ড সম্বন্ধে যেহেতু সকলেই পরিচিত, তাই মুম্বই ক্রিকেটারকে তাঁকে দাঁড়িয়ে যেতে বলেন। তিলক বর্মা তো বলেই দেন, “ব্যাট দেখাও।” তবে রিঙ্কু আর দাঁড়াননি। হনহন করে হেঁটে মুম্বই ড্রেসিংরুমের বাইরে চলে যান। এর আগে বিরাট কোহলি থেকে সঞ্জু স্যামসন, অনেকের থেকেই ব্যাট চেয়ে নিয়েছেন। এবার একেবারে চুরি। তাও ‘দোষ’ চাপালেন কিউয়ি সতীর্থের উপর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.