মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসাবে ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। তারপর থেকেই বিপাকে পড়েছেন জিম্বাবোয়ের এই পেসার। কারণ আইপিএলে ডাক পেয়েই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নিয়েছিলেন ২৯ বছর বয়সি এই পেসার। তাতে আগে থেকেই গোঁসা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এবার মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। শাস্তির তালিকায় রয়েছেন আরও।
এই বিষয়ে আরও খবর
বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। সুপার এইট পর্যন্ত লড়াইয়ে থাকা জিম্বাবোয়ের হয়ে ১৩টি উইকেট তোলেন। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। সেই জায়গায় ডাক পেয়েছেন মুজারাবানি। যাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেড। শামার জোসেফের বদলি হিসাবে মুজারাবানিকে নিয়েছিল পিএসএলের দল। তবে কেবল মুজারবানি নন, এমন পদক্ষেপ করা হবে শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন শনাকা-সহ আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে।

কারণ একই কাজ করেছেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার ক্রিকেটারকে সই করিয়েছে রাজস্থান রয়্যালস। স্যাম কারানের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে। আগে তিনি লাহোর কলন্দর্সে সই করেছিলেন। ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতিও পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে নকভি বলছেন, “হ্যাঁ, দু-তিন জন চলে গিয়েছে। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছি। গত বছর করবিন বশও একই জিনিস করেছিল। ওকে এক বছরের জন্য পিএসএল থেকে নির্বাসিত করা হয়েছে। এবারও পদক্ষেপ করা হবে।” উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশ মুম্বই ইন্ডিয়ান্সের ডাকে পাকিস্তানের দল পেশোয়ার জালমি ছেড়ে ভারতে চলে আসেন। পাক বোর্ড চোখ রাঙিয়েও কোনও ক্ষতি করতে পারেনি।
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, “আইপিএল ও পিএসএল ভিন্ন দুই লিগ। দুই লিগে আলাদা আলাদা ক্রিকেটার খেলে। একই সঙ্গে লিগ হলে সমস্যা নেই। আমরা কোনও প্রতিযোগিতায় যেতে চাই না। কিন্তু পিএসএলের সম্মান যাতে নষ্ট না হয়, সেটা দেখব।” উল্লেখ্য, যেহেতু তাঁরা চুক্তি ভেঙেছেন, তাই জিম্বাবোয়ের পেসারের ‘শাস্তি’ হতে পারে। আইনি নোটিশ পাঠিয়ে প্রশ্ন করতে পারে, কেন তাঁরা এই সিদ্ধান্ত নিলেন? কারণ, আচমকা নাম তুলে নেওয়া রীতিমতো অপেশাদার কাজ। সেক্ষেত্রে ফের পিএসএলে খেলার পথ বন্ধ হতে পারে তাঁদের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ঠাকুরঘরে যাও, জিতলেই ৫০ হাজার’, ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কলে রসিকতা সজলের
-
স্কুলে ২০ লক্ষ টাকা তছরুপ প্রধান শিক্ষকের! মাথায় গোবর-ডিম ঢেলে ‘শাস্তি’ অভিভাবকদের
-
মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর!
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?
-
পালাবদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি! শুরু ‘অপারেশন প্রহার’, গ্রেপ্তার শতাধিক জালিয়াত



