Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
MS Dhoni

আশঙ্কার থেকেও বেশি গুরুতর ধোনির চোট, ‘থালা’কে ছাড়াই অর্ধেক আইপিএল খেলবে সিএসকে!

যতটা ভাবা হয়েছিল, তার থেকেও গুরুতর ধোনির চোট! চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। ফলে বিপদ আরও বাড়ল চেন্নাই সুপার কিংসের জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৯:৩৪

options
link
আশঙ্কার থেকেও বেশি গুরুতর ধোনির চোট, ‘থালা’কে ছাড়াই অর্ধেক আইপিএল খেলবে সিএসকে! zoom
মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি।

যতটা ভাবা হয়েছিল, তার থেকেও গুরুতর ধোনির চোট! ফলে বিপদ আরও বাড়ল চেন্নাই সুপার কিংসের জন্য। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, অন্তত চারটে ম্যাচ প্রিয় ‘থালা’কে ছাড়াই মাঠে নামবে সিএসকে। কিন্তু যা পরিস্থিতি, তাতে আরও বেশি ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ধোনিকে। কবে ফের তাঁকে দেখা যাবে, তা নিয়ে সংশয় অব্যাহত।

চেন্নাইয়ের প্রথম ম্যাচ ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, কাফ মাসলে চোট লেগেছে মাহির। সিএসকে’র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ধোনির রিহ্যাব চলছে। সম্ভবত প্রথম দু’সপ্তাহ খেলতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো থালা।’

Advertisement

কিন্তু দু’সপ্তাহ নয়। সম্ভবত আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে মাহিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যের খবর, এপ্রিলের শেষ সপ্তাহের আগে ধোনির মাঠে ফেরার সম্ভাবনা খুব কম। জানা গিয়েছে, দলের সঙ্গে গুয়াহাটিতেও যাননি তিনি। চেন্নাইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “ধোনির চোট আমাদের জন্য বড় ধাক্কা। সেটা সামলে নিয়েই আমাদের খেলতে হবে। ওকে পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে। আমরা চাই ও যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরুক।” অন্যদিকে সিএসকে’র ডেওয়াল্ড ব্রেভিসও প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না।

একটা সম্ভাবনা ছিল যে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ফের হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে সেই ম্যাচেও তিনি খেলতে পারবেন না। সেক্ষেত্রে ২৩ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ধোনি খেলতে পারেন। অর্থাৎ আইপিএলের প্রায় অর্ধেক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ধোনির বয়স বর্তমানে ৪৪। গত মরশুমেও হাঁটুর চোট ভুগিয়েছে। ধোনির অনুপস্থিতি সিএসকে’র জন্য বড় ধাক্কা। সঞ্জু স্যামসন উইকেটকিপিং সামলে নেবেন। কিন্তু শেষের দিকে ধোনির ক্যামিও বা মাঠে তাঁর পরামর্শের অভাব অনুভব করবে চেন্নাই শিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.