চলতি সপ্তাহের শেষে ভারতে ফিরছেন আরসিবি-র ইংরেজ ওপেনার ফিল সল্ট (Phil Salt)। অর্থাৎ, প্লেঅফ যুদ্ধে নামার আগে আরও শক্তিশালী হয়ে গেলেন বিরাট কোহলিরা।
গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সল্ট। যার পর তাঁর পক্ষে মাঠে নামা আর সম্ভব হয়নি। সল্ট বরং ফিরে যান নিজের দেশে। পরিবারের কাছে। আঙুলের চোট সারানোর পর্বও সেই সময় চলছিল তাঁর। তবে সল্টকে ছাড়াও আইপিএল (IPL 2026) প্লে অফের ছাড়পত্র জোগাড় করতে সমস্যায় পড়তে হয়নি আরসিবি-কে।
আরও পড়ুন:

পরিস্থিতি যা, তাতে আরসিবি-র প্রথম দুইয়ে গ্রুপ পর্ব শেষ করার সম্ভাবনা প্রবল। কারণ, কোহলিরা নেট রান রেটে বাকিদের চেয়ে কয়েক ক্রোশ এগিয়ে। দ্রষ্টব্য হল, সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবির হয়ে সল্ট খেলতে নামেন কি না? তবে প্লে অফের এত কাছে এসে তারা কোনও ঝুঁকি নেবে বলে মনে হয় না।
সল্ট খেললে কে বসতে পারেন, সহজেই অনুমেয়। জেকব বেথেল। গত রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত ৭৩ করে দেওয়ার পর আরসিবি এ মুহূর্তে আধিক্যের সমস্যায় ভুগছে। পাঞ্জাবের বিরুদ্ধে অধিনায়ক রজত পাতিদারের জায়গায় খেলেছিলেন ভেঙ্কটেশ। পাটিদার কেকেআর পেসার কার্তিক ত্যাগীর ডেলিভারি হেলমেটে লাগার পর পাঞ্জাবের বিরুদ্ধে নামতে পারেননি। সব কিছু ঠিকঠাক চললে, শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে ফিরছেন রজত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও