আইপিএলের সম্ভবত সবচেয়ে ‘বড়’ মোকাবিলা। দাক্ষিণাত্য ডার্বি মানে টানটান উত্তেজনা। যার আঁচ পড়ে মাঠের বাইরেও। কিন্তু এবার কি সেই উত্তাপ একটু ঠান্ডা? চোটের জন্য ধোনি নেই। চেন্নাই সুপার কিংসের অবস্থাও বেশ খারাপ। সেখানে এবার বিরাটরা খেলছেন আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে। দারুণ ফর্মেও আছে আরসিবি। চিন্নাস্বামীতে একদিকে বিরাটদের কাছে লিগ শীর্ষে ওঠার সুযোগ, অন্যদিকে সঞ্জু স্যামসনরা প্রথম জয়ের অপেক্ষায়। সেখানে প্রথম ইনিংসে বেঙ্গালুরু বিরাট লক্ষ্য দিল চেন্নাইয়ের জন্য। বিরাট রান না পেলেও ৩ উইকেট হারিয়ে আরসিবি করল ২৫০ রান। এবারের আইপিএলে এটাই সর্বোচ্চ স্কোর। চেন্নাই বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন টিম ডেভিড, রজত পাতিদাররা। ধোনিহীন সিএসকে কি এই পাহাড় টপকাতে পারবে?
এই বিষয়ে আরও খবর
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। চিন্নাস্বামীতে রান তাড়া করে জেতার অতীত রেকর্ড ভালো। মাঠ ছোট। বড় রান করা কঠিন নয়। তবে মরশুমের প্রথম জয় পেতে সিএসকে’র প্রথম কাজ ছিল আরসিবি’কে অল্প রানে আটকে দেওয়া। সেটা আর হল কই? বিরাট কোহলি বড় রান পেলেন না। তার মধ্যে দু’বার জীবনদান পেয়েছিলেন। একবার তাঁর রানআউট মিস হয়। একবার সহজ ক্যাচ মিস করেন শিবম দুবে। তবে শেষ পর্যন্ত অংশুল কাম্বোজের বলে দুবের হাতেই বন্দি হন বিরাট। তখন তাঁর নামের পাশে ‘মাত্র’ ২৮ রান।
কিন্তু ফিল সল্টকে এদিন ফর্মে ফিরিয়ে আনলেন খলিল আহমেদরা। ৩টে চার ও দু’টো ছক্কায় ৩০ বলে ৪৬ রান করে যান। তবে ঝড় ওঠা তখনও বাকি ছিল। সেটা শুরু করলেন দুই ভারতীয়, শেষে এক বিদেশি। প্রথম দু’জনের মধ্যে একজন দেবদত্ত পাড়িক্কল। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। ২৯ বলের হাফসেঞ্চুরিতে সেই নিদর্শন রেখে গেলেন। অন্যদিকে অধিনায়ক রজত পাতিদার। বিরাটের আইপিএল জয়ের নেপথ্য কারিগর। এবারও সেই সাহসী ক্রিকেটই উপহার দিচ্ছেন। এদিন ১৯ বলে ৪৮ করে যান। চার একটা, কিন্তু ছক্কা হাঁকালেন ছ’টা। শেষবেলায় ফর্মে ফিরলেন টিম ডেভিড। অজি ক্রিকেটার বিশ্বকাপে একেবারেই রানের মধ্যে ছিলেন না। চেন্নাই বোলাররা তাঁকেও বিধ্বংসী মেজাজে ফেরালেন। ২৫ বলে ৭০ রান এল তাঁর ব্যাট থেকে। নো বলে জীবন ফিরে পেয়ে তিনটে চার ও আটটা ছক্কা মারলেন। তাঁর ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন নুর আহমেদ, অংশুল কাম্বোজরা। জেমি ওভারটনের এক ওভারে নিলেন ৩০ রান। একটা বল গিয়ে পড়ল একেবারে চিন্নাস্বামীর ছাদে।
Padikkal … !
A 92 M six trip into the stands! ️Some hits are skill, some are vibes – this one? Pure boss energy #TATAIPL 2026 | #RCBvCSK | LIVE NOW https://t.co/2TGcMIndez pic.twitter.com/DbH0tLQyiM
— Star Sports (@StarSportsIndia) April 5, 2026
চেন্নাইয়ের ব্যাটিংও শক্তিশালী। কিন্তু ২৫০ রান টপকানোর মালমশলা আছে কি? তাছাড়া এরকম বেধড়ক ঠ্যাঙানি খাওয়ার পর জেতার স্পিরিট জোগানোর মতো ‘নেতা’ আছে কি?
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল



