Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Salman Khan

১২ বছর পর ভুলস্বীকার! হঠাৎ কেন প্রীতির পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট সলমনের?

১২ বছরের অপেক্ষা। অবশেষে সিনেমার 'দ্বিতীয় পার্ট' বেরোল। না, ভুল বলা হল। ১২ বছর প্রীতি জিন্টার দলকে নিয়ে মুখ খুললেন সলমন খান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৬:৫১

options
link
১২ বছর পর ভুলস্বীকার! হঠাৎ কেন প্রীতির পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট সলমনের? zoom
প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসকে নিয়ে পোস্ট সলমন খানের। ফাইল ছবি

১২ বছরের অপেক্ষা। অবশেষে সিনেমার ‘দ্বিতীয় পার্ট’ বেরোল। না, ভুল বলা হল। ১২ বছর প্রীতি জিন্টার দলকে নিয়ে মুখ খুললেন সলমন খান। শেষবার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে ‘টাইগার’ সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন। অবশেষে পাঞ্জাবের দাপট দেখে ‘শাবাশি’ দিতে বাধ্য হলেন সলমন (Salman Khan)।

গতবার ফাইনালে হারতে হয়েছিল। এবার শুরু থেকেই জয়রথ ছুটছে শ্রেয়স আইয়ারদের। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল পাঞ্জাব। ৪টের মধ্যে ৩টে জিতেছে। বৃষ্টির জন্য নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাঞ্জাব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই সলমন সোশাল মিডিয়ায় লেখেন, ‘দারুণ জিন্টা (Preity Zinta)। অনেক শুভেচ্ছা। তোমার দল ভালো খেলছে।’ সঙ্গে প্রীতি জিন্টাকে ট্যাগও করেছেন সলমন। কিন্তু হঠাৎ এই বার্তার গুরুত্ব কী? তার জন্য ফিরে যেতে হবে ১২ বছর আগে। ২০১৪-র ফাইনালে দেখা হয়েছিল কেকেআর এবং পাঞ্জাবের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে ৩ উইকেটে জেতে শাহরুখের টিম। তার কিছুদিন আগে প্লে অফের ম্যাচেও অনায়াসে জিতেছিল নাইটরা। তখনই প্রীতির টিমকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন সলমন। লিখেছিলেন, ‘প্রীতির দল কি জিতল?’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

অবশেষে প্রীতির দল নিয়মিত জিতছে। অবশেষে তার স্বীকৃতি দিতে বাধ্য হলেন টাইগারও। অবশ্য সলমনের সেই খোঁচার জবাব আগেই দিয়েছিল পাঞ্জাব কিংস। ২০২৪ সালে ইডেনে ২৬২ রান তাড়া করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ‘পাঠানে’র হার দেখে ‘টাইগারে’র পুরনো টুইট তুলে ‘জারা’র দল লিখেছিল, ‘ম্যাচ জিতেছি, সঙ্গে হৃদয়ও।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.