Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rishabh Pant

লখনউ জিততেই চোখে জল গোয়েঙ্কার, মাঠে নেমে পন্থকে দেখে কী করলেন?

আগের ম্যাচে হারের পর ঋষভ পন্থের সঙ্গে এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ‘ঝামেলা’র ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ২১:৪৬

options
link
লখনউ জিততেই চোখে জল গোয়েঙ্কার, মাঠে নেমে পন্থকে দেখে কী করলেন? zoom

লখনউ সুপার জায়ান্টস আর অধিনায়কের সঙ্গে বিতর্ক, এ যেন প্রতিটা আইপিএলের ‘স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে একটা জয়েই ছবিটা বদলে গেল। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল লখনউ। তারপরই চোখে জল এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। কদিন আগে ভাইরাল হয়েছিল দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে ‘ঝামেলা’র ভিডিও। এদিন পন্থের সঙ্গে কী করলেন?

ঘরের মাঠে সানরাইজার্সকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিলেন লখনউদের মহম্মদ শামি। প্রথম দু’ওভারে দিলেন মাত্র ৩ রান। সঙ্গে দু’উইকেট। পরের দু’ওভারে দিলেন মাত্র ৬ রান। সব মিলিয়ে চার ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাট করে রান পেয়েছেন অধিনায়কোচিত ইনিংস খেলেছেন ঋষভ পন্থ। ৫০ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। যেভাবে ম্যাচ শেষ করে এলেন, তা প্রশংসা পাওয়ার যোগ্য।

Advertisement

ম্যাচের পর দেখা যায় গোয়েঙ্কার চোখে জল। প্রথা মেনেই পকেট থেকে আরাধ্য দেবতার ছবি বের করে প্রণাম করেন। মরশুমে প্রথম জয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তারপর মাঠে নেমে আসেন। জড়িয়ে ধরেন পন্থকে। বেশ খানিকক্ষণ হালকা মেজাজে গল্পও করেন দু’জনে। এলএসজি ও তাঁর নিজের জন্য পন্থের ফর্মে ফেরা দরকার ছিল। সেই সঙ্গে গোয়েঙ্কা যেন বুঝিয়ে দিলেন, দলের অন্দরে সব ঠিক আছে।

আসলে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, এলএসজি অধিনায়ক পন্থ এবং হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলছেন গোয়েঙ্কা। নেটিজেনদের বক্তব্য, বেশ অসন্তুষ্ট ভঙ্গিতেই কথা বলছিলেন এলএসজি কর্ণধার। পন্থও পালটা কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়েছে ২০২৪ আইপিএলের কথা। পরে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে উত্তর দেয় এলএসজি। তবে সেই ভিডিও নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.