Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Shreyas Iyer

কেকেআর ভক্তদের লাগাতার হুমকি-কটাক্ষ! দাদার পাশে দাঁড়ানোর রিল মুছলেন শ্রেয়সের বোন

বিতর্কের সূত্রপাত গত সোমবার কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচের পর। ইডেন গার্ডেন্সের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। নাইটদের খোঁচা দিয়ে রিল বানিয়েছেন শ্রেয়সের বোন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৬:০৬

options
link
কেকেআর ভক্তদের লাগাতার হুমকি-কটাক্ষ! দাদার পাশে দাঁড়ানোর রিল মুছলেন শ্রেয়সের বোন zoom
শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা। ফাইল ছবি।
Advertisement

দাদার পাশে দাঁড়িয়ে রিল বানিয়েছিলেন। বিপক্ষ দলকে কটাক্ষ করেছিলেন বেশ মজার ছলেই। কিন্তু তারপরেই কেকেআর ভক্তদের রোষানলে পড়লেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বোন শ্রেষ্ঠা। সোশাল মিডিয়ায় লাগাতার কটাক্ষ হজম করতে হয়েছে তাঁকে। এমনকি হুমকিও পেতে হয়েছে। বাধ্য হয়ে রিলটি ডিলিট করতে হয়েছে শ্রেষ্ঠাকে। তবে শ্রেয়সের বোন সাফ জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি।

বিতর্কের সূত্রপাত গত সোমবার কেকেআর বনাম পাঞ্জাব কিংসের ম্যাচের পর। ইডেন গার্ডেন্সের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগ করে নেয় দুই দল। তারপরেই নাইটদের খোঁচা দিয়ে রিল বানিয়েছেন শ্রেয়সের বোন। রিলে শ্রেষ্ঠা বলছেন, “আসলে আমরা পাঞ্জাবি, আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।” কেকেআরের নাম করেননি শ্রেষ্ঠা। কিন্তু তাঁর এই ইঙ্গিত নাইট শিবিরের দিকেই, একথা নিশ্চিত। আসলে চলতি আইপিএলে নাইটরা কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রথম দুই ম্যাচে পরপর হেরেছেন অজিঙ্ক রাহানেরা। ক্রিকেটপ্রেমীদের অনেকেই নিশ্চিত, পুরো খেলা হলে পয়েন্ট পেত না কেকেআর।

Advertisement

শ্রেষ্ঠার এই রিল মজার ছলে বানানো হলেও কেকেআর ভক্তরা তেলেবেগুনে জ্বলে ওঠেন। অনেকেই মনে করিয়ে দেন, নাইটদের তিনটি আইপিএল ট্রফি রয়েছে কিন্তু পাঞ্জাবের ঝুলি শূন্য। এখানেই শেষ নয়। শ্রেষ্ঠা জানিয়েছেন, প্রবল ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। পেতে হয়েছে ভয়ংকর হুমকিও। ঠিক কী ধরণের মন্তব্য করা হয়েছে সেটা অবশ্য প্রকাশ করেননি শ্রেষ্ঠা। কিন্তু গোটা বিষয়টায় তিনি অত্যন্ত ব্যথিত, সেটা জানিয়েছেন তিনি।

নিজের ইনস্টা স্টোরিতে শ্রেষ্ঠা জানিয়েছেন, ‘আমি খুবই মজার ছলে একটা ভিডিও বানিয়েছিলাম। কাউকে আঘাত দেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু অনেকেই ব্যাপারটা অন্যভাবে নিয়েছেন। কিন্তু তার থেকেও বেশি খারাপ লেগেছে যখন এই ভিডিও ঘিরে এত হুমকি এত কুৎসা সহ্য করতে হল। এটা আশা করিনি। আমি ভিডিওটা সরিয়ে নিলাম। তবে ভুল করেছি বলে নয়। আমার দাদা এবং ওর দলকে আমি সম্মান করি, ওদের বিরুদ্ধে নেতিবাচক কিছু চাই না।’ শ্রেয়সের বোনের আর্জি, সকলে যেন আরেকটু দয়ালু হয়ে একে অপরকে বোঝেন।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.