Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

দিল তো বাচ্চা হ্যায় জি…, কার্টুন দেখেই নিজেকে চাপমুক্ত রাখে ‘খুদে’ প্রতিভা বৈভব

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বিহারের সমস্তিপুরের এই বিস্ময়প্রতিভা। অনেকেরই প্রশ্ন, এত কম বয়সে এহেন সাফল্যের রসায়ন কী? উত্তর দিয়েছে মাঠের বাইরের জীবন সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বৈভব নিজেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২০:৩২

options
link
দিল তো বাচ্চা হ্যায় জি…, কার্টুন দেখেই নিজেকে চাপমুক্ত রাখে ‘খুদে’ প্রতিভা বৈভব zoom
বৈভব সূর্যবংশী। ছবি পিটিআই।

মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে (IPL 2026) দাপুটে পারফরম্যান্স করছে সে। একের পর এক নজিরও তার নামে। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে বিহারের সমস্তিপুরের এই বিস্ময়প্রতিভা। অনেকেরই প্রশ্ন, এত কম বয়সে এহেন সাফল্যের রসায়ন কী? উত্তর দিয়েছে মাঠের বাইরের জীবন সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বৈভব নিজেই। ম্যাচের আগে কার্টুন দেখার সহজ অভ্যাসেই নিজেকে চাপমুক্ত রাখে রাজস্থানের ‘খুদে’ তারকা।

লখনউয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১১ বলে মাত্র ৮ রান আসে বৈভবের ব্যাট থেকে। তা সত্ত্বেও আউট হওয়ার আগে জোড়া রেকর্ড গড়ে ফেলেছে বৈভব। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছে সে। এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন পৃথ্বী শ। ১৯ বছর ১৬৪ দিন বয়সে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু বৈভব ১৫ বছর ২৬ দিনেই সেই মাইলফলক পেরিয়ে গেল রাজস্থান তারকা। একই সঙ্গে দ্রুততম ব্যাটার হিসাবে আইপিএলে ৫০০ রান পূর্ণ করেছে বৈভব। ২২৭ বলে ৫০০ রান করেছে সে। এর আগে দ্রুততম হিসাবে ২৬০ বলে ৫০০ রানের নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের।

Advertisement

রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ফর্মে থাকা বৈভব লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের পর জানিয়েছে, চাপের মুহূর্তেও কীভাবে নিজেকে স্থির রাখে। তার কথায়, “আমার মাথা সব সময় পরিষ্কার থাকে। এখনও প্রত্যেক ম্যাচের আগে কার্টুন দেখি। এটা আমার অভ্যাস। তবে কার্টুন দেখলেও মনোযোগ থাকে সম্পূর্ণ খেলার দিকে।” দলের পরবর্তী লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছে বৈভব। তার সংযোজন, “লখনউকে হারিয়ে আমরা ২ পয়েন্ট পেয়েছি। এখন আমাদের লক্ষ্য প্লে-অফের দিকে এগোনো।”

আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচে ২৫৪ রান করেছে বৈভব। স্ট্রাইক রেট ২২০.৮৭। গড় ৩৬.২৯। রাজস্থানের হয়ে চলতি মরশুমে সর্বোচ্চ রান তারই। এর মধ্যে রয়েছে সিএসকে’র বিরুদ্ধে ১৭ বলে ৫২ এবং আরসিবি’র বিরুদ্ধে ২৬ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, তার আগ্রাসনের মাত্রা। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৫ বছরের কিশোর নামছে মানেই নিশ্চিত আগুনে পারফরম্যান্স। ২০২৪ সালে তাকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান। গত বছর প্রথমবার আইপিএল খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। এরপর ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও অভিষেক হয়। বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ভারতকে চ্যাম্পিয়নও করে।

যদিও আইপিএলের শেষ তিন ম্যাচে কিছুটা ছন্দপতন লক্ষ্য করা গিয়েছে বৈভবের ব্যাটে। সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউয়ের বিরুদ্ধে তার নামের পাশে যথাক্রমে ০, ৪৮ ও ৮। তবুও রাজস্থানের পারফরম্যান্সে তার প্রভাব স্পষ্ট। বিশেষ করে শুরুতেই ঝড় তোলার ক্ষেত্রে বৈভবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আইপিএলের অন্যতম আকর্ষণ এখন এই কিশোর প্রতিভা। সে যেমন প্রথম বলেই বুমরাহকে ছক্কা, হ্যাজেলউডকেও একইভাবে আক্রমণ করে, তেমনই ম্যাচের আগে কার্টুন দেখে নিজেকে চাপমুক্ত রাখে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.