Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
RR vs RCB

আইপিএলে বৈভব বনাম বিরাট, কার দাপট দেখবে আজ গুয়াহাটি?

মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা দ্বৈরথই শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, বিরাট কোহলি নামক নক্ষত্রের বিরুদ্ধে আজ মহাসমরে নামছেন ভবিষ্যতের তারা বৈভব সূর্যবংশী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৩:২০

options
link
আইপিএলে বৈভব বনাম বিরাট, কার দাপট দেখবে আজ গুয়াহাটি? zoom
গুয়াহাটিতে আজ বৈভব বনাম বিরাট। ফাইল ছবি।

মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা দ্বৈরথই শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত রাজস্থান রয়‍্যালস ও রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB) ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, বিরাট কোহলি নামক নক্ষত্রের বিরুদ্ধে আজ মহাসমরে নামছেন ভবিষ্যতের তারা বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলে তিনটি ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান। বেঙ্গালুরুও জিতেছে দু’টি ম্যাচে।

দুই দলে তারকারও অভাব নেই। তবু গ্রেম স্মিথ থেকে শুরু করে অনিল কুম্বলেরা অপেক্ষা করে আছেন বৈভব নামক বিস্ময়ের আরও একবার বিস্ফোরণ দেখার জন্য। প্রথম বলে বুমরাহকে ছক্কা হাঁকানোর পর সকলের মুখে মুখে ফিরছে বৈভব সূর্যবংশীর কথা। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অন্যতম সেরা বোলার জশপ্রীত বুমরাহ। দু’জনের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট দুনিয়া। সেখানে বুমরাহর প্রথম বলেই বিরাট ছক্কা হাঁকায় বৈভব। অনেকেই বলছেন, অর্জুন যেমন জলের প্রতিকৃতি দেখে ঘূর্ণায়মান ধাতব মাছের চোখ বিদ্ধ করেছিলেন, তেমনই গুয়াহাটির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বুমরাহর বলের দিকে নজর রেখে জোড়া ছক্কা হাঁকিয়েছে বৈভব। 

Advertisement

বিরাট-বৈভব যদি প্রথম আকর্ষণ হন, তা হলে যশস্বী জয়সওয়াল হলেন দ্বিতীয় আকর্ষণ। বৈভব-যশস্বী জুটি শুরুতেই ঝড় তুলছেন। বেঙ্গালুরুর যেমন লক্ষ্য থাকবে রাজস্থানের ওপেনিং জুটিকে ভাঙার, তেমনই রাজস্থানের লক্ষ্য বিরাট ও ফিল সল্টকে দ্রুত ফেরানোর।

রজত পাতিদার এবং টিম ডেভিডও দুর্দান্ত ফর্মে রয়েছেন। বলতে হবে দেবদত্ত পাড়িক্কলের কথাও। রাজস্থানের ব্যাটিং বিভাগ ভাঙার জন্য দায়িত্ব থাকবে ড্যারেল ডাফির উপর। এছাড়া রয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া এবং সুয়শ শর্মা। রাজস্থানের বোলিংয়ের ভরসা জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই।

আজ আইপিএলে
রাজস্থান রয়‍্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু, গুয়াহাটি, সন্ধে ৭.৩০
সরাসরি স্টার স্পোর্টস

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.