আইপিএলের এক-একটি ম্যাচের পরই লন্ডনে উড়ে যাবেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি’র কাছে তার জন্য বিশেষ বিমানও চেয়ে রেখেছেন কিংবদন্তি ক্রিকেটার। আইপিএল শুরুর আগে এমন খবরে সোশাল মিডিয়া সরগরম। সেই নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি। ইনস্টাগ্রামে মাত্র একটা ছোট্ট কাজেই সব উত্তর দিয়ে দিলেন তিনি।
এই বিষয়ে আরও খবর
এই মুহূর্তে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকেন আরসিবি’র তারকা ক্রিকেটার। ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট। আইপিএল খেলার জন্য দেশে পা রেখেছেন তিনি। এবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরই। সানরাইজার্সের বিরুদ্ধে ২৮ মার্চ প্রথম ম্যাচের পরের ম্যাচ ৫ এপ্রিল। তারপর ম্যাচ ১০ এপ্রিল। অর্থাৎ এক-একটি ম্যাচের পর ৭ দিন বা ৫ দিনের বিরতি।
এই সময় কি ইংল্যান্ডে উড়ে যাবেন কোহলি? সোশাল মিডিয়ায় ‘রিপোর্ট’ ঘুরছে যে তিনি নাকি আরসিবি কর্তৃপক্ষকে জানিয়েছেন, ভারত থেকে লন্ডনের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে যদি দু’টি ম্যাচের মধ্যে অন্তত তিন দিনের বিরতি থাকে, তাহলে তিনি লন্ডনে উড়ে যাবেন। আবার ম্যাচের আগের দিন ফিরবেন। সত্যিই কি তাই? ইনস্টাগ্রামে তার উত্তর দিলেন কোহলি।
ওই ‘রিপোর্টের’ ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে তিনি শুধু ইমোজি দিয়েছেন। সেটা হল দু’টো হাসির ইমোজি। অর্থাৎ কোহলি পরিষ্কার বুঝিয়ে দিলেন এই ধরনের ‘রিপোর্ট’ সম্পূর্ণ ভুয়ো। দীর্ঘ অপেক্ষা শেষে আরসিবি-র হাতে আইপিএল ট্রফি হাতে এসেছে গত বছর। এবার লড়াই ট্রফি ধরে রাখার। আর সেই কাজে কোনও ফাঁক রাখতে নারাজ বিরাট কোহলি। তাই এবছর আইপিএলের প্রস্তুতি শুরুর আগে সতীর্থদের সামনে দলের লক্ষ্য স্পষ্ট করার দায়িত্ব নিয়েছেন ‘কিং’ নিজেই।

এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি



