Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Virat Kohli

অটোগ্রাফ দেননি কোহলি! হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ব্যাট ছুড়ে ফেলল খুদে ভক্ত, ভিডিও ভাইরাল

ম্যাচের পর হোটেল ছাড়ার সময় অপেক্ষায় ছিল এক খুদে ভক্ত। দু'বার কোহলির কাছে যাওয়ার চেষ্টাও করে। কিন্তু লাভের লাভ হয়নি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে মনখারাপ নেটিজেনদেরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:১৬

options
link
অটোগ্রাফ দেননি কোহলি! হাপুস নয়নে কাঁদতে কাঁদতে ব্যাট ছুড়ে ফেলল খুদে ভক্ত, ভিডিও ভাইরাল zoom
বিরাট কোহলির অটোগ্রাফ না পেয়ে কান্না খুদে ভক্তর।

অটোগ্রাফের জন্য প্রতীক্ষা। বিরাট কোহলির (Virat Kohli) কাছে যাওয়ার দু’বার চেষ্টা। কিন্তু সব কিছুই ব্যর্থ। কোনওভাবেই কোহলির অটোগ্রাফ পেল না খুদে ভক্ত। চোখের সামনে দিয়ে গটগট করে চলে গেলেন ‘কিং’। আর সেই খুদে ক্ষোভে-দুঃখে হাতের ব্যাটটা মেঝেতে ছুড়েই মারল। তার সঙ্গে হাপুস নয়নে কান্না! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে মনখারাপ নেটিজেনদেরও।

সোমবার ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবি’র ম্যাচ। মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি। ম্যাচ জিততে কোনও অসুবিধা হয়নি কোহলিদের। ম্যাচের পর হোটেল ছাড়ার সময় অপেক্ষায় ছিল এক খুদে ভক্ত। দু’বার কোহলির কাছে যাওয়ার চেষ্টাও করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। অন্যদিকে কোহলি ওই ভক্তকে খেয়ালই করেননি। কানে এয়ারপড গোঁজা অবস্থায় বাইরে চলে যান।

Advertisement

একটু পরে ফিরে আসে লাল জামা পরা ওই খুদে ভক্ত। অটোগ্রাফ না পেয়ে মনের দুঃখে ব্যাটটা আছড়ে মারে সে। তারপর হাউ হাউ করে কান্না। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় ওই খুদেকে কাঁদতে দেখে নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘কোহলি কেন এরকম করলেন?’ আবার অনেকে আশাবাদী। তাদের বক্তব্য, ‘ভাইরাল ভিডিও দেখে নিশ্চয়ই কোহলি সারপ্রাইজ দেবেন।’

ম্যাচে অবশ্য ‘রাজা’র মতো খেললেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত থেকেছেন মাত্র ২৩ রানে। আর তাতেই নয়া নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রান করলেন তিনি। ২৭৫টি ম্যাচে এই নজির গড়লেন। সব মিলিয়ে রান ৯০১২। সর্বোচ্চ ১১৩। গড় ৪০.০৫। তার মধ্যে সেঞ্চুরি আছে ৮টি, হাফসেঞ্চুরি ৬৬টি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.