Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
MS Dhoni

আইপিএলে আদৌ আর নামবেন তো ধোনি? সংশয় বাড়ছে সিএসকের অন্দরেই

সিএসকে টিম ম্যানেজমেন্ট ধোনি নিয়ে কিছু বলতেও পারছে না। আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৬:১২

options
link
আইপিএলে আদৌ আর নামবেন তো ধোনি? সংশয় বাড়ছে সিএসকের অন্দরেই zoom
এমএস ধোনি। ছবি পিটিআই।

আইপিএল শুরু হয়ে তার মধ্যভাগে পৌঁছে গেল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখনও মাঠে নামলেন না। শুধু তাই নয়। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ চেন্নাইয়ের। দেশের রাজধানীতে। সেই ম্যাচের জন্য ধোনি দলের সঙ্গে ট্র্যাভেলই করেননি।

আজ আইপিএলের (IPL 2026) দশম ম্যাচটা খেলতে নামছে চেন্নাই। যার পর গ্রুপ পর্বের আর চারটে ম্যাচ মাত্র বাকি থাকবে। গ্রুপ টেবলে এ মুহূর্তে ছ’নম্বরে রয়েছে সিএসকে। যা অবস্থা, তাতে আইপিএলের বিখ্যাত হলুদ জার্সির প্লে অফ খেলা প্রবল কঠিন। যার পর প্রশ্ন উঠে গেল, আদৌ কি আর চলতি আইপিএলে নামবেন ধোনি? বিগত কয়েক বছর ধরে যে জল্পনাটা ক্রমশ বাড়ছে, সেটা কি এবার সত্যি হবে? আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন তিনি?

Advertisement

সিএসকে টিম ম্যানেজমেন্ট ধোনি নিয়ে কিছু বলতেও পারছে না। এ দিন প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ধোনি কবে ফিরবেন, তা নিয়ে। জবাবে সিমন্স বলেন, “আমি এর উত্তর দিতে পারব না। উপরমহলের অত খবর আমি জানিও না। এটুকু জানি, এমএস দিল্লিতে আসেনি। ওর চোটের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। খেলার মতো অবস্থায় ফিরলে, খেলবে। তবে কবে খেলবে, সেটা একমাত্র এমএসই জানে।”

আইপিএল শুরুর আগে প্রস্তুতি শিবিরে কাফ মাসলে চোট পেয়েছিলেন ধোনি। তারপর থেকে মাঠে নামতে পারেননি। কিন্তু ধীরে ধীরে অনুশীলন সেশনে ধোনিকে রেঞ্জ হিটিং-সহ হালকা ফিটনেস ড্রিলের উপর মনোযোগ দিতে দেখা যায়। মরশুমের মাঝপথে ধোনি প্রায় ফিট হয়ে উঠেছিলেন। তবে অনুশীলনের সময় আবারও কাফ মাসলে চোট পান। ২৬ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির চোট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, মাহির পায়ের পেশির সমস্যা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই তাঁকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায় না সিএসকে। সব মিলিয়ে সন্দেহ ক্রমশ গাঢ় হচ্ছে, চেন্নাই জার্সিতে আদৌ দেখা যাবে তো মাহিকে?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.