Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
IPL 2026

বিরাটদের অনুশীলনে নেই দয়াল, নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত পেসারকে ছেড়ে দিল আরসিবি?

এমনিতেই একাধিক বিতর্কে জর্জরিত আরসিবি। মনে করা হচ্ছে, আর বিতর্ক বাড়াতে চায় না আরসিবি। তাই দয়ালকে হয়তো বাদই দেওয়া হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৩:১৩

options
link
বিরাটদের অনুশীলনে নেই দয়াল, নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত পেসারকে ছেড়ে দিল আরসিবি? zoom
যশ দয়াল। ফাইল ছবি

গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যশ দয়ালের। কিন্তু তারপর নাবালিকাকে যৌন হেনস্তায় অভিযুক্ত হন তারকা পেসার। সম্প্রতি বিয়েও করেছেন। তবে আরসিবি’র অনুশীলনে অনুপস্থিত যশ দয়াল। তাহলে কি বিতর্কের জন্য তাঁকে বাদই দিচ্ছেন বিরাট কোহলিরা? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে।

পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মানসিকভাবেও লাগাতার নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এখনও ঝুলছে এফআইআর। তা নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু আইপিএলে (IPL 2026) কি তিনি ফের আরসিবি’র জার্সি পরে মাঠে নামবেন? এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচই বিরাটদের। সব ক্রিকেটারই অনুশীলনে যোগ দিয়েছেন। শুধু নেই যশ দয়াল।

Advertisement

তাহলে কি তারকা পেসারকে ছেড়ে দিল আরসিবি? সেই নিয়ে বেঙ্গালুরু কর্তৃপক্ষ মুখ খোলেনি। তবে নেটিজেনরা লক্ষ্য করেছেন, আরসিবি’র টিম বাসে দয়ালের ছবি নেই। অথচ গতবারের আইপিএল জেতা আরসিবির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দয়াল। ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়েছিলেন। তবে যাবতীয় অভিযোগ, এফআইআর এবং গ্রেপ্তারির ভয় নিয়েই সম্প্রতি বিয়ে সেরেছেন দয়াল। গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় একেবারে চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তিনি। পাত্রী শ্বেতা পুন্দির।

এমনিতেই একাধিক বিতর্কে জর্জরিত আরসিবি। আইপিএল জয়ের পর সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। বিরাটরা আদৌ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে পারবেন কি না, সেই নিয়েই প্রশ্নচিহ্ন ছিল। শেষ পর্যন্ত ২৮ মার্চ ঘরের মাঠেই খেলতে নামবেন রজত পাতিদাররা। মনে করা হচ্ছে, আর বিতর্ক বাড়াতে চায় না আরসিবি। তাই দয়ালকে হয়তো বাদই দেওয়া হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.