২৪ ঘণ্টাও কাটল না। তার আগেই পালটি খেল বাংলাদেশ! ওপার বঙ্গে আইপিএল দেখানো যাবে, নিজেই বলেছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। তারপরই মত বদলাল। পড়শি দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়, আগের সরকারের বিধিনিষেধই বহাল থাকছে। অর্থাৎ বাংলাদেশে আইপিএল দেখা যাবে না।
মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিল, আইপিএলের সম্প্রচার, আইপিএল সংক্রান্ত বিজ্ঞাপন এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রচার নিষিদ্ধ। তবে সম্প্রতি তারেক রহমান সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন জানিয়ে দেন, আইপিএল দেখানো নিয়ে তারা কোনও ‘বাধা’ দেবেন না।
আরও পড়ুন:
কিন্তু এবার বাংলাদেশের তথ্যমন্ত্রক থেকেই জানিয়ে দেওয়া হল, মন্ত্রীর মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে। বিবৃতি দিয়ে তারা জানায়, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে আগের সরকারের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই বিষয়ে ক্রীড়ামন্ত্রকের কাছে মতামত ও পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে। সেখান থেকে উত্তর এলে তবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছিলেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব। আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।” ফেব্রুয়ারিতে নির্বাচনের পালাবদলের পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে তারেক সরকার। দায়িত্ব পাওয়ার পরই সেদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছিলেন, নিষেধাজ্ঞা তোলার বিষয়ে তাঁরা আলোচনা করবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জুন মাসে ‘এপ্রিল ফুল’! সরকারি কর্মচারীদের ডিএ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি সোশাল মিডিয়ায়
-
সব বিদ্রোহী এক ছাতার তলায়? ২১ জুলাইয়ের আগেই মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনা, ইঙ্গিত সুদীপের
-
মরুভূমিতে ঘুরতে এসেও শান্তি নেই, ল্যাপটপ খুলে ‘ওয়ার্ক ফ্রম উট’ করলেন তরুণ! ভাইরাল ভিডিও
-
তৃণমূলের কোন শিবির বিধানসভায় ‘বিরোধী’! ‘ফ্লোর টেস্ট’ না করে সিদ্ধান্ত কীভাবে, প্রশ্ন আদালতের
-
অভিষেকের আপ্ত সহায়ক বিরুদ্ধে জারি লুক আউট নোটিস! আরও বিপাকে সুমিত